“ভাষা আক্রান্ত হলে রুখে দাঁড়াতে হবে”, নাম না করে বিজেপিকে নিশানা, বাংলার মান রক্ষার আহ্বান মমতার

Published on:

Published on:

Mamata Banerjee calls for protecting Bengal's values, targets BJP on Language Day
Follow

বাংলা হান্ট ডেস্ক: আজ রাজ্যে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বিশেষ দিনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে তৃণমূল কংগ্রেস (TMC) ক্ষমতায় আসার পর বিভিন্ন ভাষা গোষ্ঠীর মানুষের অধিকার রক্ষায় প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছে, তার খতিয়ানও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মাতৃভাষা রক্ষায় বড় ডাক মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘বিশ্বের সকল দেশের সকল ভাষা শহীদ এবং ভাষার সংগ্রামীদের, তিনি অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছেন’। তিনি জানান তার সরকারের আমলে রাজ্যে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবী এবং তেলেগু ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজ্যে বসবাসকারী বিভিন্ন ভাষাভাষীর মানুষ যাতে, নিজেদের মাতৃভাষায় পঠন-পাঠনের সুযোগ পান, প্রশাসন তা সুনিশ্চিত করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন।

ভাষা দিবসের এই দিনে তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ৭ মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়। যার মাধ্যমে বিজেপিকে সরাসরি বাংলা বিরোধী বলে দাগিয়ে, সাংস্কৃতিক গণহত্যার মতো মারাত্মক অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। গেরুয়া শিবিরের প্রতি সরাসরি তোপ দেগে অভিযোগ করা হয়েছে, ‘বর্তমানে বাংলা ভাষার উপর এক বর্বর এবং নিরলস আক্রমণ নেমে আসছে’। এমনকি বাংলায় কথা বলার অপরাধে বাঙালিদের চিহ্নিত করে হেনস্থা ও অপমানের কথাও এখানে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন:বিহারে নিশ্চিহ্ন ‘লাল সন্ত্রাস’? মাওবাদী শীর্ষ নেতার আত্মসমর্পণের পরেই বড় দাবি পুলিশের

বিজেপির বিরুদ্ধে বৈচিত্র্য নষ্টের অভিযোগ তুলেছে ঘাসফুল শিবির। তাদের মতে বিজেপি জোর করে গোটা দেশের উপর একটি অখন্ড পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভারত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। এইরকম বৈচিত্র্য পূর্ণ দেশে একই সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টাকে ‘ফ্যাসিবাদী স্বপ্ন’ বলে কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন:পশ্চিমবঙ্গে CAA রূপায়ণে বড় পদক্ষেপ কেন্দ্রের, জেলাস্তরে গঠিত হলো বিশেষ ‘ক্ষমতাপ্রাপ্ত কমিটি’

Mamata Banerjee calls for protecting Bengal's values, targets BJP on Language Day

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের উপর আস্থা রেখে পোস্টে উল্লেখ করা হয়েছে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিচল নেতৃত্বে আমরা এই সাংস্কৃতিক গণহত্যার বিরুদ্ধে আমাদের ভাষা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং অটুট রয়েছি’। পোস্টের শেষে বিজেপির উদ্দেশ্যে দেওয়া হয়েছে কড়া বার্তা। সেখানে বলা হয়েছে বাংলার চেতনার কাছে চূর্ণ-বিচূর্ণ হবে বিজেপির বিষাক্ত রাজনীতি। তৃণমূলের করা এই ভিডিওতে শাসকদলের বার্তা এটাই যে, মাতৃভাষা রক্ষার জন্য তাদের লড়াই চলবে।