‘তোমারেই যেন ভালোবাসিয়াছি’, প্রথমবার প্রেমদিবসে নজিরবিহীন পোস্ট মুখ্যমন্ত্রীর, তুঙ্গে চর্চা

Published on:

Published on:

Mamata Banerjee Valentine's Day Post Triggers Political Debate
Follow

বাংলা হান্ট ডেস্কঃ প্রেমদিবসে হঠাৎই অভিনব বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্‌স ডে-তে এক্স (X) হ্যান্ডলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন তিনি। পোস্ট করে তিনি লেখেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন্‌স ডে, ভালবাসা দীর্ঘজীবী হোক।’ রাজনীতিবিদ হিসেবে তাঁকে এর আগে কখনও এই দিনে এমন শুভেচ্ছামূলক পোস্ট করতে দেখা যায়নি। ফলে প্রেমদিবসে তাঁর এই বার্তা কার্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। স্বাভাবিক ভাবেই বিষয়টি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টে কী লিখলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?

এক্স পোস্টে মমতা (Mamata Banerjee) প্রথমেই লেখেন, ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার।’ এরপর তিনি ব্যাখ্যা করেন, ভালবাসা সবসময় জাত, ধর্ম, বর্ণের বেড়াজাল অতিক্রম করে। মানুষের জন্য তিনি যে কাজ করে চলেছেন, তার নেপথ্যেও রয়েছে অকৃত্রিম ভালবাসা, তাঁর বক্তব্যে এই কোথায় স্পষ্ট।

সাধারণভাবে ভ্যালেন্টাইনস ডে প্রেমিক-প্রেমিকাদের দিন হিসেবেই পরিচিত। শনিবার কলকাতার বিভিন্ন জায়গায় যুগলদের ভিড় দেখা গেছে। দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে এত ভিড় হয় যে অফিসযাত্রীদের সমস্যায় পড়তে হয়। তবে মুখ্যমন্ত্রী দিনটিকে শুধু প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। সামাজিক দিক থেকেও ভালবাসার কথা বলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

বিজেপি ও সিপিএমের প্রতিক্রিয়া

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই পোস্টের পরে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিজেপির মুখপাত্র প্রণয় রায় বলেন, “আমরা যারা ভারতীয়, তাদের কাছে ভালবাসা ৩৬৫ দিনের। আলাদা করে ১৪ ফেব্রুয়ারির কোনও গুরুত্ব নেই।” খোঁচা দিয়ে তিনি আরও বলেন, “তোমারেই যেন ভালোবাসিয়াছি বলতে মুখ্যমন্ত্রী কোনও নির্দিষ্ট ব্যক্তির কথা বলতে চেয়েছেন কি না, তা বলা মুশকিল।” অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর পোস্টের কথা শুনে হেসে ফেলেন। তিনি বলেন, “আমাদের ছাত্র সংগঠন এসএফআই মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই রাসবিহারীতে ‘ভালবাসার ইস্তাহার’ নামে প্রগতিশীল সাহিত্যের স্টল খুলেছে। মুখ্যমন্ত্রী ওখানে একবার ঘুরে যেতে পারেন।”

রাজনৈতিক তাৎপর্য কোথায়?

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই পোস্টের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। সামনে বিধানসভা নির্বাচন। তৃণমূলের সাম্প্রতিক প্রচারে বারবার বলা হচ্ছে, বিজেপি ক্ষমতায় এলে প্রেমিক-প্রেমিকাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হতে পারে। কয়েক মাস আগে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে দুই সমকামী তরুণী বিয়ে করেন। তৃণমূলের তরফে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। সেই সময় তাঁদের ফোন করে শুভেচ্ছা জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ভ্যালেন্টাইনস ডে নিয়ে কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন আপত্তি জানিয়েছে। কোথাও কোথাও প্রেমিক-প্রেমিকাদের হেনস্থা বা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। সম্প্রতি নয়াদিল্লির একটি পার্কে এক যুগলকে এক মহিলা কাউন্সিলর প্রকাশ্যে হেনস্থা করেন। যুগলটি জানায়, তাঁদের বিয়ে ঠিক হয়েছে। তবুও তাঁদের পুলিশে দেওয়া হয়।

Nabanna is bringing in new rules for construction in rural areas

আরও পড়ুনঃ যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশ! কোথায় মিলবে, কীভাবে ফিলাপ করবেন, না জানলে বাতিল আবেদন

রাজনৈতিক মহলের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই পোস্টের মাধ্যমে একদিকে বিজেপির গোঁড়ামিকে আক্রমণ করেছেন, অন্যদিকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে চেয়েছেন। প্রেমদিবসে তাঁর এই বার্তা যে শুধুই শুভেচ্ছা নয়, বরং ভোটের আগে একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান, এমনটাই মনে করছেন অনেকেই।