বাংলা হান্ট ডেস্ক: এর আগে কয়েকবার কলকাতার বাইরে অনুষ্ঠান করতে গিয়ে হেনস্থা শিকার হয়েছেন গায়ক,গায়িকা থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। আর এবার সেই হেনস্থার শিকারের সম্মুখীন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। যদিও পূর্বে লগ্নজিতা চক্রবর্তী পূর্ব মেদিনীপুরের একটি জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে আপত্তিকর আচরণের মুখোমুখি হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। আর এবার বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে একই ধরনের ঘটনা ঘটলো অভিনেত্রী মিমি চক্রবর্তী সঙ্গে।
বনগাঁয় অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)
পারফরম্যান্সের মাঝেই অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ওঠে। স্টেজ থেকে নেমে যেতে বলা হয় তাকে। পাশাপাশি অভিনেত্রী অভিযোগ করেন, “এই ধরনের ব্যবহার প্রথম পেলাম। বিষয়টি নিয়ে তার ক্ষোভ ও মঞ্চে যে সমস্ত শিল্পী অনুষ্ঠান করতে চান তাদের আজকাল যেন লোকে তাদের সম্পত্তি ভাবা শুরু করেছেন বলে মনে করেন”, এমনটাই দাবি করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

আরও পড়ুন: ট্রেনের কামরায় সামান্য তর্কাতর্কি, মুহূর্তে ছুরি বের করে অধ্যাপককে কোপ সহযাত্রীর
গায়ক,গায়িকা, অভিনেতা, অভিনেত্রীরা কখনো না কখনো শহরের বাইরে অথবা জেলার বাইরে এবং কখনো রাজ্যের বাইরে বা দেশের বাইরে অনুষ্ঠান করতে যান। রবিবার তেমনি বনগাঁর একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মিমি। অভিনেত্রী জানান, সবে মাত্র তিনি অনুষ্ঠান শুরু করেছিলেন, তখনই তনয় শাস্ত্রী নামের এক জনৈক ব্যক্তি আচমকা অনুষ্ঠান বন্ধ করে দিতে বলেন। পাশাপাশি বলেন সেখান থেকে চলে যেতে।
এই কথা শুনে হক চকিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রী আরও জানান, ” আমি এতটাই হকচকিয়ে গিয়েছিলাম, যে প্রথমে বুঝতেই পারিনি, আমাকে বলা হচ্ছে। বিষয়টি উপলব্ধি করার পরে বিস্ময়ে, অপমানে হতবাক হয়ে যান অভিনেত্রী। মিমির দাবি, তখনও একই কথার পুনরাবৃত্তি করেন তনয়। এর পরে আর কথা না বাড়িয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ছাড়েন অভিনেত্রী।”
এরপরেই মিমির স্থানীয় থানার আইসিকে ফোন করেন। সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের হয়। অভিনেত্রী বলেন, প্রশাসন পুরো মাত্রায় সহযোগিতা করেছে। আশা করছি বিকেলের মধ্যে ঘটনার প্রকৃত কারণ জানা যেতে পারে। পুলিশ সূত্রের খবর ইমেইল মারফত বনগাঁ থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি এইভাবে নিজের রাজ্যে শিল্পীদের হেনস্থা হওয়ার ঘটনায় যথারীতি উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।













