বাংলা হান্ট ডেস্কঃ মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানের (Mobile Recharge Plan) দাম বাড়তে পারে। যদি তা হয়, তাহলে সাধারণ গ্রাহকদের মাসিক মোবাইল খরচ আরও বেড়ে যাবে।
মোবাইল রিচার্জের সম্ভাব্য নতুন দাম (Mobile Recharge Plan)
‘সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চ’-এর একটি রিপোর্ট অনুযায়ী, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে মোবাইল ট্যারিফ ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে (Mobile Recharge Plan)। টেলিকম সংস্থাগুলি দাম বাড়ালে জনপ্রিয় অনেক প্ল্যানের খরচও বেড়ে যাবে। কোন প্ল্যানে কত দাম বাড়বে জানুন –
যে ১৯৯ টাকার প্ল্যান এখন অনেকেই ব্যবহার করেন, তার দাম বেড়ে প্রায় ২২৯ টাকা হতে পারে। ২৯৯ টাকার ডেটা প্ল্যানের দাম বেড়ে ৩৪৪ থেকে ৩৫৯ টাকার মধ্যে পৌঁছতে পারে। আবার ৯৯৯ টাকার দীর্ঘমেয়াদি প্ল্যানের দাম বেড়ে প্রায় ১,১৪৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আনলিমিটেড কল, দৈনিক ডেটা এবং ওটিটি সুবিধা থাকা প্ল্যানগুলিতে বেশি প্রভাব পড়তে পারে (Mobile Recharge Plan)।
রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর কারণ
দাম বাড়ার পিছনে মূল কারণ হিসেবে ৫জি পরিষেবার খরচের কথা বলছেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছরে ৫জি নেটওয়ার্ক তৈরিতে জিও, এয়ারটেল-সহ বড় টেলিকম সংস্থাগুলি বিপুল টাকা বিনিয়োগ করেছে। কিন্তু এখনও অনেক গ্রাহক ৪জি পরিষেবাই ব্যবহার করছেন। ফলে সেই বিনিয়োগের টাকা দ্রুত ফেরত পাওয়া যাচ্ছে না।
আরও একটি কারণ হল গ্রাহক-পিছু আয় বা ARPU বাড়ানোর চেষ্টা। টেলিকম সংস্থাগুলি চায় প্রতিটি গ্রাহকের কাছ থেকে গড় আয় আরও বাড়ুক। সেই লক্ষ্যেই তারা রিচার্জের দাম (Mobile Recharge Plan) বাড়ানোর কথা ভাবতে পারে। এছাড়া বর্তমানে দেশের টেলিকম বাজারে জিও ও এয়ারটেলের প্রভাব অনেক বেশি। ফলে এই দুই সংস্থা যদি দাম বাড়ায়, তাহলে গ্রাহকদের কাছে বিকল্পও খুব বেশি থাকবে না।

আরও পড়ুনঃ ১০ বছর পর কাটল জট! উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং শুরু, বড় ঘোষণা কমিশনের
তবে বিশেষজ্ঞদের মতে, দাম বাড়লেও (Mobile Recharge Plan) জিও ও এয়ারটেলের গ্রাহক সংখ্যা খুব একটা কমবে না। বরং আগামী দিনেও এই দুই সংস্থা নতুন গ্রাহক পেতে পারে। অন্যদিকে, ভোডাফোন আইডিয়া এই সময়ে তাদের ৫জি পরিষেবা আরও বাড়ানোর দিকে জোর দিতে পারে বলে মনে করা হচ্ছে।













