বাংলা হান্ট ডেস্ক:বৃহস্পতিবার অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি থেকে স্থানান্তরিত হয়েছে উলুবেড়িয়া থানা ভবন। খুব তাড়াতাড়ি হাওড়ার (Howrah) উলুবেড়িয়ার (Uluberia) অন্যতম সরকারি কলেজ শরৎচন্দ্র গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তবে উদ্বোধনের আগে ওই মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষের অফিস এবং ছাত্র-ছাত্রীদের পৃথক হোস্টেলে স্থানান্তরিত করা হয়েছে।
হাওড়ার (Howrah) শরৎচন্দ্র মেডিক্যাল কলেজের নতুন ভবনের উদ্বোধন হবে শীঘ্রই
জানা যাচ্ছে তৃণমূল সরকার তৃতীয় বার ক্ষমতায় আসার বছর খানিক পরে, রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিণত করা হয়। এর পর থেকেই এই মহকুমা হাসপাতালের উপর চাপ বাড়তে থাকে। আশেপাশের এলাকার মানুষজন দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসতে থাকেন চিকিৎসার জন্য। এখানে রোগীর চাপও অতিরিক্ত থাকে।
রোগীর আত্মীয় পরিজনদের রাত্তিরে থাকার জন্য যে ভবন নির্মাণ করা হয়েছিল, সেই ভবনটি পরে, মেডিক্যাল কলেজে পড়ুয়া ছাত্রীদের জন্য অস্থায়ীভাবে হোস্টেলে পরিণত করা হয়। তারপরই রাজ্য সরকারের পক্ষ থেকে জাতীয় সড়কের পাশে এই ভবন নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে প্রায় সম্পূর্ণ এই ভবন নির্মাণের কাজ। এদিকে মেডিক্যাল কলেজ উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে পুরোপুরি উঠে যাওয়ায় হাসপাতালের কাজের আরও সম্প্রসারণ হচ্ছে। শয্যার সংখ্যা ১৪০০ করা হতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন:আদালতে নেই বিচারক, হাজিরা দিতে এসেও ফিরে গেল কয়লা মামলার ‘কিংপিন’ লালা
উলুবেড়িয়া শরৎচন্দ্র গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের এমএসভিপি অগ্নিহোত্রী ভট্টাচার্য পরিসংখ্যান দিয়ে বলেন, আগে এই হাসপাতালে আইসিসিইউ-র শয্যা সংখ্যা ছিল ১৮টি। তা বেড়ে বর্তমানে ৩৫ টি করা হচ্ছে। ব্লাড ব্যাংক উন্নত করা হচ্ছে। রক্তের ভাগ নির্ণয় করার জন্য প্রয়োজনীয় যন্ত্র আনা হয়েছে। তিনি আরও বলেন, ‘মেডিক্যাল কলেজ হওয়ার তিন বছরের মধ্যে যে উন্নয়ন ঘটেছে তা রীতিমতো দৃষ্টান্তমূলক’।
আরও পড়ুন:এখন মোবাইল থেকেই সহজে ঘরে বসে দেখে নিন ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের নাম ও আবেদনের স্ট্যাটাস













