৫০ বছর পর আমেরিকায় নতুন তেল শোধনাগার, ট্রাম্পের ঘোষণায় রিলায়্যান্সের ৩০ হাজার কোটি ডলারের বিনিয়োগ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ইসরায়েল-আমেরিকার (America), ইরানের ওপর যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে এখনও জ্বলছে যুদ্ধের আগুন। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে যা নিয়েও ক্রমশ উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক তেল বাজারে এক চরম অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে বড় ঘোষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫০ বছরে প্রথম নতুন তৈল শোধনাগার তৈরি হতে চলেছে আমেরিকায়। যাতে বিসিয়োগ করবেন আম্বানির রিলায়েন্স  ইন্ডাস্ট্রি।

৫০ বছর পর আমেরিকায় তৈরি হচ্ছে (America) নতুন তেল শোধনাগার

এদিন ট্রাম্প জানান যে, টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে এই নতুন তেল শোধনাগার তৈরি হবে। তিনি বলেন, “আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ব্রাউনসভিল বন্দরে আমেরিকা একটি নতুন রিফাইনারি তৈরি করছে। গত ৫০ বছরের ইতিহাসে এটাই প্রথম।” তিনি আরও বলেন, এই প্রকল্পে রিলায়্যান্সের সঙ্গে প্রায় ৩০ হাজার কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ২৭ লক্ষ কোটি টাকার বেশি। মার্কিন প্রেসিডেন্ট এই চুক্তিকে “ঐতিহাসিক” বলে দাবি করে রিলায়্যান্সকে ধন্যবাদও জানান।

আরও পড়ুন:বৃহস্পতিবার থেকেই বসছে সারচার্জ, জ্বালানির ঘাটতিতে ভাড়া নিয়ে বড় সিদ্ধান্ত বিমান সংস্থাগুলির

ট্রাম্পের মতে, এই নতুন শোধনাগার আমেরিকার জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করবে পাশাপাশি দেশের জ্বালানি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর দাবি, এটি বিশ্বের অন্যতম আধুনিক ও পরিবেশবান্ধব শোধনাগার হবে। পাশাপাশি এই প্রকল্পে বিপুল কর্মসংস্থান তৈরি হবে বলেও তিনি জানান। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই প্রকল্পে “আমেরিকান ফার্স্ট” নীতি অনুসরণ করা হবে এবং চাকরির ক্ষেত্রে প্রথম সুযোগ পাবেন মার্কিন নাগরিকরাই।

 

অন্যদিকে, পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়েছে। উপসাগরীয় দেশগুলি থেকে বিশ্বের বিভিন্ন দেশে তেল পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হল হরমুজ প্রণালী, যার এক দিকে রয়েছে ওমান এবং অন্য দিকে ইরান। সামরিক উত্তেজনার জেরে এই প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে বহু তেলবাহী জাহাজ মাঝসমুদ্রে আটকে পড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহে সমস্যা তৈরি হয়েছে।

New oil refinery being built in America after 50 years

আরও পড়ুন: বড় ঘোষণা রেলের! পুরুলিয়া থেকে সরাসরি দিল্লি যাবে নতুন এক্সপ্রেস, জেনে নিন সময়সূচি

এই পরিস্থিতিতেই আমেরিকায় নতুন শোধনাগার তৈরির ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারও রয়েছে রিলায়্যান্সের অধীনে, যা  জামনগর রিফাইনারি নামে পরিচিত এবং অবস্থিত জামনগরে। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এবার আমেরিকায় বড় জ্বালানি প্রকল্পে বিনিয়োগ করছে সংস্থাটি, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।