শুধু নিরামিষ নয়, এবার বন্দে ভারত স্লিপারে মিলবে আমিষও, জানুন পুরো মেনু

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) এক্সপ্রেসের খাবারের মেনু নিয়ে শুরু থেকেই যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। বিশেষ করে শুধুমাত্র নিরামিষ খাবার দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল বড় বিতর্ক। অবশেষে সেই বিতর্কে ইতি টানল রেল। যাত্রীদের দাবির কথা মাথায় রেখে এবার বন্দে ভারত স্লিপার ট্রেনে চালু হল আমিষ খাবার। একই সঙ্গে নিরামিষভোগীদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। নতুন মেনুর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

গত মাসে মালদহ থেকে হাওড়া-কামাখ্যা রুটে প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) এক্সপ্রেসের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৪ জানুয়ারি থেকে সাধারণ যাত্রীদের জন্য এই ট্রেন পরিষেবা চালু হয়। কিন্তু প্রথম দিন থেকেই ট্রেনের খাবারের মেনু নিয়ে শুরু হয় বিতর্ক। টিকিট কাটতে গিয়ে যাত্রীরা লক্ষ্য করেন, খাবারের তালিকায় কেবলমাত্র নিরামিষ পদই রাখা হয়েছে। আমিষ খাবার নেওয়ার কোনও সুযোগ নেই।

বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে আমিষ খাবার মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ অংশ, সেখানে এই সিদ্ধান্ত নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়। এরপর বিষয়টি নিয়ে সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ যাত্রীরাও সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানাতে শুরু করেন কেন বন্দে বন্দে ভারতে (Vande Bharat Sleeper) শুধু নিরামিষ খাবার?

বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) মেনুতে যুক্ত হল আমিষ আমার

বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত মুখ খোলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের মেনুতে আমিষ খাবার যুক্ত করা হবে এবং শুধুমাত্র নিরামিষ রাখার কোনও স্থায়ী পরিকল্পনা রেলের নেই। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হল। রেলের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবার থেকে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে আমিষ খাবার দেওয়া হবে।

নতুন মেনুতে কী কী থাকছে?

রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, নতুন মেনুতে রাখা হয়েছে –

  • কড়াইশুঁটির পোলাও
  • ভাজা
  • মুগের ডাল
  • পরোটা

আমিষভোজীদের জন্য থাকবে কড়াই চিকেন। আর যাঁরা নিরামিষ পছন্দ করবেন, তাঁদের জন্য বিকল্প হিসেবে দেওয়া হবে ছানার ডালনা। মিষ্টি হিসেবে শেষপাতে থাকবে ক্ষীরকদম।

Vande Bharat Sleeper Food Menu Update Railway Assurance

আরও পড়ুনঃ মাদ্রাসা শিক্ষায় ৫৭১৩ কোটির বরাদ্দ নিয়ে বিতর্ক! বিধানসভায় মুখোমুখি বিজেপি ও তৃণমূল

রেলের দাবি, এই মেনু তৈরি করা হয়েছে বিশেষভাবে পশ্চিমবঙ্গের যাত্রীদের খাদ্যাভ্যাসের কথা মাথায় রেখেই। তারা জানিয়েছে, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে এবং ট্রেনটি ১০০ শতাংশ ভর্তি হয়ে চলছে।