বিশ্বজুড়ে UPI-র দাপট! এবার এই দেশেও শুরু হচ্ছে পরিষেবা, বৃদ্ধি পাবে আর্থিক সংযোগ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: সম্প্রতি দুদিনের ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরের পাশাপাশি বিদায়বেলায় একটি বড় ঘোষণাও করেন। তিনি জানান, শীঘ্রই ইজরায়েলেও ইউপিআই (Unified Payments Interface) পরিষেবা চালু হতে চলেছে। শুধু তাই নয়, সফরের শেষ দিনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ইজ়রায়েলি পার্লামেন্টের সর্বোচ্চ সম্মান পাওয়ার আগেই তিনি হামাসের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা করে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সবসময় ইজ়রায়েলের পাশে থাকবে। সফর শেষে যৌথ বিবৃতিতে তিনি স্পষ্ট করেন, বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই এবং এই বিষয়ে দুই দেশের অবস্থান একই।

ইজরায়েলেও শীঘ্রই শুরু হবে ইউপিআই (Unified Payments Interface) পরিষেবা

এদিন, ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে মোদী দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে কথাও ঘোষণা করেন। গোটা সফরের আলোচনায় প্রতিরক্ষা, প্রযুক্তি ও নিরাপত্তা সহযোগিতা বিশেষভাবে গুরুত্ব পায়। দুই দেশের নেতৃত্বই জানায়, বর্তমান বিশ্বের পরিস্থিতিতে ভারত-ইজ়রায়েল অংশীদারিত্ব আরও বেশি মজবুত হয়ে উঠতে চলেছে।

আরও পড়ুন:‘এপস্টিন ফাইলস’ বিতর্কে জড়িয়েছিল নাম! অভ্যন্তরীণ তদন্তে হরদীপকে ‘ক্লিনচিট’ দিল কেন্দ্র

সবচেয়ে বড় ঘোষণা হিসেবে সামনে আসে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি। জানা গিয়েছে, দুই দেশের মধ্যে দ্রুত মুক্ত বাণিজ্য সমঝোতা বাস্তবায়নের লক্ষ্যে শীঘ্রই কথাবার্তা আরও এগিয়ে নিয়ে যাওযা হবে। যার ফলে উভয় দেশের ব্যবসা ও বিনিয়োগে নতুনভাবে গতি আসবে। বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রথম দফার আলোচনা ইতিমধ্যেই দিল্লিতে সম্পন্ন হয়েছে এবং আগামী মে মাসে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা রয়েছে।

অর্থনৈতিক সংযোগ জোরদারে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ইজ়রায়েলে ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই চালুর ঘোষণা করা হয়েছে। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে একাধিক মউ সই হয়েছে বলে জানা যাচ্ছে। ওই দেশে ইউপিআই চালু হলে পর্যটন, ব্যবসা ও স্টার্টআপ সহযোগিতা আরও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

Now Unified Payments Interface service is starting in this country too

আরও পড়ুন: রাত পোহালেই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা, কোন কোন জেলায় কতজনের নাম বাদ যাচ্ছে? জানুন এক ক্লিকে

ইজরায়েল থেকে বিদায় নেওয়ার পূর্বে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মোদী ভারত সফরের আমন্ত্রণও জানান। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় যন্ত্র, রাসায়নিক, বস্ত্র, কৃষি, মেডিক্যাল পরিষেবা এবং প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দুই দেশই আশা করছে, এই সফর এবং ভবিষ্যৎ চুক্তিগুলি ভারত-ইজ়রায়েল সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে।