ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ভারতের দিকে দোষারোপ পাকিস্তানের! কড়া জবাব দিল্লির

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ইসলামাবাদের এক শিয়া মসজিদের বাইরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। আর এই ঘটনার জন্য পাকিস্তান ভারতকেই দায়ী করেছে যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে প্রতিক্রিয়াও দিয়েছে নয়া দিল্লি। এখনও পর্যন্ত অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে বলে পাক প্রশাসনের সূত্রে জানা যাচ্ছে। আহতের সংখ্যা ১৬৯ ছাড়িয়েছে, যাঁদের মধ্যে বহু জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ভারতকে (India) দোষারোপ পাকিস্তানের!

এই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই বিস্ফোরক অভিযোগ করল পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ দাবি করেছেন, এই আত্মঘাতী হামলার নেপথ্যে ভারতের হাত রয়েছে। শুধু তাই নয়, হামলাকারীর সঙ্গে আফগানিস্তানের যোগাযোগ ছিল বলেও তাঁর অভিযোগ। এক্স হ্যান্ডলে দেওয়া বার্তায় তিনি লেখেন, ওই জঙ্গি একাধিকবার পাকিস্তান থেকে আফগানিস্তানে যাতায়াত করেছে এবং তার সঙ্গে তালিবানের সরাসরি যোগ ছিল। তাঁর দাবি, এই সংক্রান্ত তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে।

আরও পড়ুন: ৬ ঘন্টার জন্য অচল শহর, মিলবে না ওলা-উবের কিছুই! মাথায় হাত নিত্যযাত্রীদের

এরপরই ভারতকে নিশানা করে আরও তীব্র ভাষায় আক্রমণ শানান পাক প্রতিরক্ষামন্ত্রী। তিনি দাবি করেন, ভারত ও আফগানিস্তান একযোগে এই ষড়যন্ত্র করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ভারত সরাসরি লড়াই করার সাহস হারিয়েছে বলেই পিছন থেকে এই ধরনের হামলার পথ বেছে নিচ্ছে। এমন মন্তব্য ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে।

পাকিস্তানের এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার রাতেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ইসলামাবাদের মসজিদে হওয়া হামলা নিন্দনীয় এবং এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। তবে তিনি স্পষ্ট করেন, সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত নিজেদের সমস্যার সমাধান না করে পাকিস্তান বারবার অন্য দেশকে দোষারোপ করছে। এই হামলায় ভারতের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য বলে খারিজ করে দেয় নয়াদিল্লি।

Pakistan blames India for the suicide bombing in Islamabad!

আরও পড়ুন: মার্কিন মুলুকে লাফিয়ে কমছে ভারতীয় পণ্যের দাম! ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী

খোয়াজা আসিফের বক্তব্য উড়িয়ে দিয়েছে আফগানিস্তানের তালিবান সরকারও। তালিবান প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও প্রমাণ বা যথাযথ তদন্ত ছাড়াই পাকিস্তান বারবার আফগানিস্তানকে দায়ী করছে, যা দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাদের দাবি, পাকিস্তান নিজের দেশের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি আড়াল করতেই এ ধরনের অভিযোগ তুলছে। ফলে ইসলামাবাদের এই বিস্ফোরণ শুধু মানবিক বিপর্যয়ই নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও নতুন করে উত্তেজনার সঞ্চার করল বলে মনে করছেন বিশ্লেষকরা।