Durga Puja 2026 Live Updates

মিরাকেল! আমেরিকা-ইরান যুদ্ধ থামাতে ‘শান্তি বৈঠক’ এর ডাক পাকিস্তানের, স্বয়ং ট্রাম্পকে ফোন আসিম মুনিরের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: এ যেন সত্যিই মিরাকেল! এবার পাকিস্তানকে এক অবিশ্বাস্যকর ভূমিকায়  দেখতে চলেছে গোটা দুনিয়া।  পশ্চিম এশিয়ার চলমান সংঘাতে  যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে চলেছে পাকিস্তান (Pakistan)। চলতি সপ্তাহেই ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা, যেখানে একাধিক দেশের প্রতিনিধিরা অংশ নিতে পারেন। ইজ়রায়েলের এক আধিকারিকও এই উদ্যোগে সিলমোহর দিয়েছেন বলে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

আমেরিকা-ইরানের যুদ্ধ থামাতে পাকিস্তানে (Pakistan) শান্তি বৈঠকের ডাক

সূত্রের খবর, পাকিস্তানের সেনাপ্রধান  আসিম মুনির সরাসরি ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সেই কথোপকথনে যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। পাকিস্তানের তরফেই ইসলামাবাদে শান্তি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আমেরিকা, ইজ়রায়েল এবং ইরানের মধ্যে সমঝোতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন: মার্চের শেষ সপ্তাহে বাজারে সোনার দামে বড় পতন, জানুন আজকের রেট

সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, গত কয়েকদিন ধরেই এই যুদ্ধবিরতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে পাকিস্তান, তুরস্ক এবং মিশর। ইজ়রায়েলি সূত্রে জানা গিয়েছে, আগামী ৯ এপ্রিলের মধ্যে সংঘাতের ইতি টানার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে এবং একাধিক পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী  শাহবাজ শরিফ জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তাঁর একাধিকবার ফোনে কথা হয়েছে। পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনতে পাকিস্তান সবরকম সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। এমনকি রমজান ও ইদের সময়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসলামাবাদে আলোচনায় যোগ দিতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

Pakistan Calls for Peace Talks to Halt US-Iran War

আরও পড়ুন: যুবসাথী নিয়ে বাড়ছে বিভ্রান্তি, কারও টাকা ঢুকছে, কারও নয়—কেন পেমেন্ট ফেল হচ্ছে জানুন বিশদে

তবে পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। যদিও ট্রাম্প যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়ে বলেছেন, ইরান সমঝোতার পথে এগোচ্ছে, ইজ়রায়েলের এক আধিকারিক জানিয়েছেন, এ বিষয়ে তাঁদের কাছে স্পষ্ট তথ্য নেই। অন্যদিকে, তেহরানও দাবি করেছে, গত কয়েক সপ্তাহে আমেরিকার সঙ্গে তাদের কোনও আলোচনা হয়নি। ফলে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও চূড়ান্ত সমাধান কতটা দ্রুত সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।