কার নির্দেশে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ? মামলা উঠল হাইকোর্টে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের সব মসজিদ থেকে মাইক খুলে নেওয়ার ঘটনায় মামলা গড়াল হাইকোর্টে (Calcutta High Court)। কার নির্দেশে মসজিদ থেকে খুলে নেওয়া হচ্ছে মাইক? কার নির্দেশে এবং কোন আইনের আওতায় এই কাজ করা হচ্ছে, এ বিষয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলার আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

মসজিদের মাইক খোলা নিয়ে মামলা হাইকোর্টে (Calcutta High Court)

হাইকোর্টের প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ওঠে মামলা। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এখনও পর্যন্ত কোনও লিখিত নির্দেশ দেয়নি হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ রয়েছে এ বিষয়ে। মামলার আবেদনকারী দানিশ ফারুকি দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী বুধবার হতে পারে শুনানি।

PIL in Calcutta High Court over loudspeaker issue

হতে পারে মিছিল: এদিকে মসজিদের মাইক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মিছিল করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। আগামী ১১ অগাস্ট রাজাবাজর থেকে শিয়ালদহ হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করার অনুমতি চাওয়া হয়েছে। হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওঠে এই মামলা। আজ দুপুর ৩ টে নাগাদ হতে পারে শুনানি।

আরও পড়ুন : ৩-৪ ঘন্টার মধ্যেই বাড়িতে চলে আসবে সিলিন্ডার, নতুন পরিষেবা চালু IndianOil-এর

কী বলছে সরকার: রাজ্য সরকার অবশ্য স্পষ্ট জানিয়েছে, জোর করে মসজিদের মাইক খুলে নেওয়া হয়নি। বিরোধীদের এমন অভিযোগ ভিত্তিহীন। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোনও নির্দিষ্ট ধর্মীয় উপাসনাস্থলকে নিশানা করা হয়নি। মসজিদের পাশাপাশি মন্দির থেকেও নিয়ম মেনে পুলিশ লাউডস্পিকার খুলেছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন : ২০০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, গাজিপুরের গঙ্গায় মিলল জোড়া ইলিশ

নবান্ন সূত্রে খবর, রাজের মোট ২৪ টি পুলিশ জেলা জুড়ে অভিযান চালানো হচ্ছে। প্রতিটি জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, মন্দির এবং  মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।