বাংলা চলচ্চিত্রের মুকুটে নয়া পালক সংযোজন, পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন প্রসেনজিৎ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলা চলচ্চিত্র জগতের জন্য এ এক উৎসবের দিন। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্যই পদ্মশ্রী পেতে চলেছেন তিনি। প্রজাতন্ত্র দিবসের আগের দিন এই ঘোষণায় উচ্ছ্বসিত বাংলা সিনে ইন্ডাস্ট্রি।

পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)

এ বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় জ্বলজ্বল করছে প্রসেনজিতের নাম। সেই আশির দশক থেকে বাংলা ইন্ডাস্ট্রিকে জ্যেষ্ঠ পুত্রের দায়িত্ব নিয়ে সামলে আসছেন প্রসেনজিৎ। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরুর পর নায়ক হিসেবে প্রথম ছবিতেই ছক্কা হাঁকান তিনি। বিভিন্ন ভূমিকায় তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বর্তমানে বলিউডেও নিজের ছাপ রাখছেন প্রসেনজিৎ। অবশেষে সেই লড়াইয়ের স্বীকৃতি পেতে চলেছেন তিনি।

Prosenjit chatterjee is getting padmashri award

কে কে রয়েছেন তালিকায়: এ বছরের পদ্ম সম্মানের তালিকায় তারকাদের মধ্যে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ছাড়াও নাম রয়েছে দক্ষিণী তারকা মামুট্টি এবং আর মাধবনের। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হচ্ছে ধর্মেন্দ্রকেও।

আরও পড়ুন : দই-মশলায় কষিয়ে রাঁধুন মুরগি, এভাবে একবার খেলে ভুলতে পারবেন না স্বাদ

বড় সম্মান টলিউডের: প্রসঙ্গত, বাংলা ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শিশুশিল্পী হিসেবে টলিউডে পা রেখেছিলেন তিনি। তারপর নায়ক হয়ে আত্মপ্রকাশ করতে আর পিছু ফিরে তাকাতে হয়নি তাঁকে। কার্যত ইন্ডাস্ট্রির সর্বেসর্বা হয়ে উঠেছিলেন তিনি। কয়েক দশক ধরে অগুন্তি ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন ‘ইন্ডাস্ট্রি’ তকমা। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে শ্রদ্ধা, সম্ভ্রমও। টলিউডে সকলেই মেনে চলেন তাঁকে। তেমনই এই ইন্ডাস্ট্রির মানুষ, দর্শকদের ভালোবেসে ছেড়ে যেতে পারেননি প্রসেনজিৎও।

আরও পড়ুন : ঘন্টায় ১১০ কিমির বেশি বেগে ছুটবে ট্রেন, দেশজুড়ে রেললাইনে আসছে পরিবর্তন

টলিউডের পাশাপাশি এখন মুম্বইতেও কাজ শুরু করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়েব সিরিজ, ছবিতে কাজ করে হিন্দি বলয়ে নিজের ছাপ ফেলেছেন।