দোকানের মতন চিজ দোসা বানান এবার বাড়িতেই! প্রণালী দেখে নিন

Published on:

Published on:

Recipe make cheese dosa with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: চিজ দোসা খাওয়ার কথা মাথায় আসলে সবার আগে দোকানে গিয়ে অর্ডার দেন আপনি। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই ধরনের দোসা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সহজ পদ্ধতিতে। আজকের প্রতিবেদনে রইল সেই রেসিপি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিজ দোসা, জানুন রেসিপি (Recipe)

প্রতিদিন একঘেয়ে জলখাবার খেতে কারোর ভালো লাগেনা। এবার আপনি যদি চান স্বাদ বদল করতে তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন দক্ষিণ কায়দায় চিস দোসা। কীভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

Recipe make cheese dosa with few ingredients

আরও পড়ুন: শুরু হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নাম নথিভুক্তি, ভর্তির সুযোগ থাকছে কোন কোন প্রতিষ্ঠানে জানুন

উপকরণ:

অরহর ডাল: আধ কাপ

চিড়ে: আধ কাপ

গোটা মেথি: ২ চা চামচ

নুন: পরিমাণমতো

পেঁয়াজ: ১টি

টম্যাটো: ১টি

মোজ়ারেলা চিজ: ১/২ কাপ

সাদা তেল: ভাজার জন্য

প্রণালী: প্রথমে অরহর ডাল গোটা মেথি সব ধুয়ে আলাদা পাত্রে রাখুন। এরপর আগের দিন অন্য একটি পাত্রে চিড়ে ভিজিয়ে রাখুন। এরপর পরের দিন সকালে জল ঝরিয়ে মিক্সিতে একেবারে মিহি করে পেস্ট করে নিন ডাল ও চিড়ে আলাদা আলাদা করে। এরপর বড় একটি পাত্রে সেই মিশ্রণ ঢেলে তাতে নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ রেখে দিন। এর ফলে ফুলে উঠবে মিশ্রণটি। তারপর ভালো করে ফেটিয়ে নিতে হবে। এ বার গ্যাসে চাটু বসিয়ে তাতে সামান্য তেল গরম করুন। আঁচ একেবারে কম থাকবে। তারপর চাটুতে দোসার ব্যাটার দিয়ে হালকা হাতে সার্কুলার মোশনে ঘোরাতে থাকুন। পাশাপাশি উপর থেকে সামান্য় তেল ছিটিয়ে দিন। দেখবেন তাওয়ার গা থেকে দোসা আলগা হচ্ছে। এরপর দোসার মধ্যে কুচি করা পিঁয়াজ, টম্যাটো আর গ্রেট করা চিজ় দিয়ে দু পাশ দিয়ে ওমলেটের মতো মুড়ে দিন। এবার চিজ় খানিকটা গলতে শুরু করলে গরম গরম পরিবেশন করুন (Recipe)।