বাংলা হান্ট ডেস্ক: বিধানসভার ভোট শেষ হলেই আয়োজন করা হয়েছে চলতি বছরের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। যদিও এর আগেই পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছিল। এরপর মঙ্গলবার নির্ধারিত সময় মেনেই শুরু হল পরীক্ষার নাম নথিভূক্তকরণ করার প্রক্রিয়া। যেখানে প্রকাশ করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয়ে বিস্তারিত তথ্য।
জয়েন্টে রেজিস্ট্রেশন শুরু, কোন কলেজে ভর্তি হতে পারবেন জানুন (WBJEE)
জানা যায়, চলতি বছর ২৪ মে দুটি পত্রের ওপর ডব্লিউবিজেইই (WBJEE) পরীক্ষা নেওয়া হবে। যেখানে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়া যাবে প্রাপ্ত ব্যাংকের মাধ্যমে।

আরও পড়ুন: বড় ঘোষণা রেলের! পুরুলিয়া থেকে সরাসরি দিল্লি যাবে নতুন এক্সপ্রেস, জেনে নিন সময়সূচি
এই পরীক্ষার জন্য নাম নথিভুক্তি করণ প্রক্রিয়া চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। এছাড়াও আবেদন মূল্য বাবদ অসংরক্ষিত শ্রেণীভুক্ত পুরুষদের জন্য রাখা হয়েছে ৫০০ টাকা। মহিলাদের জন্য ৪০০ টাকা, তৃতীয় লিঙ্গের পরীক্ষার জন্য দিতে হবে ৩০০ টাকা। পাশাপাশি সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে এই আবেদন মূল্যের পরিমাণ কিছুটা কম।
সেখানে পুরুষদের ক্ষেত্রে ৪০০ টাকা, মহিলাদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা স্থির করা হয়েছে। ন্যূনতম বয়স হতে হবে ১৭ বছর। এছাড়াও মেরিন ইঞ্জিনিয়ারিং বাদে অন্য বিষয়ের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।
যদিও মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর। এই বিষয়ে পড়াশোনা করার জন্য তাঁদের চলতি বছরেই উত্তীর্ণ হতে হবে দ্বাদশের পরীক্ষায়। ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। পাশাপাশি পরীক্ষায় প্রাপ্ত র্যাঙ্কের মাধ্যমে রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন পড়ুয়ারা।
রাজ্যের কোন কোন প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন:
১। কলকাতা বিশ্ববিদ্যালয়
২। যাদবপুর বিশ্ববিদ্যালয়
৩। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়
৪। পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়
৫। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়
৬। আলিয়া বিশ্ববিদ্যালয়
এছাড়াও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা করছে ভর্তির ক্ষেত্রে রাজ্য জয়েন্টে প্রাপ্ত নম্বরকে দেওয়া হবে। এছাড়াও কোর্সগুলিতে ভর্তি হওয়ার জন্য জয়েন এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে কাউন্সিলিং প্রক্রিয়া ও হবে বলে জানা গিয়েছে। তবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনো কিছু প্রকাশ করা হয়নি (WBJEE)।












