বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালি, মাছের নানান রকম পদ খেতে ভালোবাসেন। আর মাছের কথা বলি সবার আগে মাথায় আসে ভাপা অথবা ঝোলের কথা। এবার এই ভাপা বললে সাধারণত ইলিশ বা ভেটকির কথাই বলবে সকলে। তবে আজ ইলিশ বা ভেটকি নয়, বরং কাতলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সহজ পদ্ধতিতে এই অসাধারণ ভাপার রেসিপিটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কাতলা ভাপা (Recipe)
বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আজকের এই রেসিপিটি। খুব অল্প সময়ের মধ্যে এই রান্নাটা করতে পারবেন। দেখে নিন কিভাবে বানাবেন কাতলা ভাপা। আজকের প্রতিবেদনে রইল সেই প্রণালী (Recipe)।

আরও পড়ুন: ৪৬৫১ পদে রেলে নিয়োগ শুরু, জেনে নিন আবেদনের যোগ্যতা
উপকরণ:
* কাতলা মাছ: ৪-৫ টুকরো
* সাদা ও কালো সর্ষে বাটা: ২ টেবিল চামচ
* পোস্ত বাটা: ১-২ টেবিল চামচ
* টক দই: ২-৩ টেবিল চামচ
* কাঁচা লঙ্কা বাটা / চেরা কাঁচা লঙ্কা: ৫-৭ টি
* নারকেল কোরা বা বাটা: ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
* হলুদ গুঁড়ো: সামান্য
* সর্ষের তেল: ৩-৪ টেবিল চামচ
* পাতিলেবুর রস: ১ চা চামচ
* নুন ও চিনি: স্বাদমতো
প্রণালী: সবার প্রথমে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিন। এরপর একটি বাটির মধ্যে সরষে, পোস্ত, কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিন। তারপর তার মধ্যে সামান্য পরিমাণে নুন হলুদ ও সরষের তেল মেশান। চাইলে অল্প টক দই ও দিতে পারেন। এরপর একটু স্টীলের কৌটোর মধ্যে প্রথমে সামান্য সরষের তেল মাখিয়ে নিন। তারপর তার মধ্যে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিন। এরপর উপর থেকে ওই মিশ্রণটি দিয়ে দেবেন। তারপর কয়েকটা চেরা কাঁচালঙ্কা ও সামান্য সরষের তেল কেটে কৌট ঢাকনা বন্ধ করে রাখুন। তারপর একটু বড় হাড়িতে জল গরম করে তার মধ্যে কৌটি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার কাতলা মাছের ভাপা (Recipe)।












