বাংলা হান্ট ডেস্ক: শীতকাল চলে গেল বললেই চলে। তবে এই সময় বাজারে এখনো বাঁধাকপি আপনি পাবেন। কিন্তু হুট করে যদি বাঁধাকপি বাড়িতে কিনে নিয়ে আসা হয়, তাহলে একঘেয়ে ঘন্ট না রান্না করে, স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। প্রণালী রইল (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ভাপানো বাঁধাকপি মোমো (Recipe)
একঘেয়ে বাঁধাকপির তরকারি খেয়ে মুখে চর পড়েছে। স্বাদ বদল করতে আজই অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প কিছু উপকরণ লাগবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

আরও পড়ুন: নিরাপত্তায় বড়সড় প্রশ্ন, খাস কলকাতায় যুবককে লক্ষ্য করে গুলি, ৬ রাউন্ড ফায়ার, তারপর?
উপকরণ:
১টি মাঝারি বাঁধাকপি
আধ কাপ মটর ডাল
২টি বড় পেঁয়াজ
৩-৪টি কাঁচালঙ্কা
১টি টম্যাটো
৪-৬টি কাজুবাদাম
স্বাদমতো নুন
১ টেবিল চামট হলুদগুঁড়ো
১ টেবিল চামচ কাশ্মিরী লঙ্কারগুঁড়ো
প্রণালী: প্রথমে জলে অল্প নুন দিয়ে গোটা বাঁধাকপি, খোসা ছাড়ানো পেঁয়াজ, কাজুবাদাম, টম্যাটো, কাঁচালঙ্কা হালকা ভাপিয়ে নিন। এরপর বাঁধাকপির শক্ত গাঁটের মতো অংশ ছুরি দিয়ে কেটে নিন। তারপর হালকা বাঁধাকপির পাতা গুলি খুলে আসবে। পাশাপাশি বাঁধাকপির মাঝের অংশ মিহি করে কুচিয়ে নিন। এবার মটর ডাল এক ঘণ্টা ভিজিয়ে রেখে ২টি কাঁচালঙ্কা দিয়ে বেটে নিন। দিয়ৈ দিন স্বাদমতো নুন। এবার সেই পুর বাঁধাকপির ভাপানো পাতার মধ্যে দিয়ে মুড়ে দিন। তারপর পাত্রে গরম জল হতে দিন। উপরে একটি ঝাঁজরিতে পুর ভরা বাঁধাকপি বসিয়ে দিন। অল্প তেল বুলিয়ে ঢাকা দিয়ে এপিঠ-ওপিঠ ভাপিয়ে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।












