Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - অন্যান্য - সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এক অ্যাকাউন্টেই ২ কোটির বিমা ও সাশ্রয়ী ঋণের সুযোগ

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এক অ্যাকাউন্টেই ২ কোটির বিমা ও সাশ্রয়ী ঋণের সুযোগ

Debapriya

Updated on: January 18, 2026

Debapriya

Updated on: January 18, 2026

Government Employees
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা আরও মজবুত করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। সরকারি খাতের ব্যাঙ্কগুলির সহযোগিতায় নতুন একটি বিশেষ বেতন অ্যাকাউন্ট প্যাকেজ চালু করা হল, যেখানে একটিমাত্র অ্যাকাউন্টের মাধ্যমেই মিলবে আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা, কম সুদের ঋণ এবং কোটি টাকার বিমা সুরক্ষা। এই উদ্যোগে কর্মচারীদের দৈনন্দিন ব্যাঙ্কিং যেমন সহজ হবে, তেমনই বাড়বে আর্থিক ও সামাজিক সুরক্ষা।

KPS Admission 2026
SNU Admission 2026

এই নতুন পরিষেবার (Salary Account Package) সূচনা করেছে অর্থ মন্ত্রকের অধীন Department of Financial Services (DFS)। মন্ত্রকের বক্তব্য, ‘উন্নত ভারত ২০৪৭’ ভাবনাকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ২০৪৭ সালের মধ্যে সকলের জন্য বিমা নিশ্চিত করার জাতীয় লক্ষ্য বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোনো যায়।

কী এই প্যাকেজ (Salary Account Package)?

এই প্যাকেজের মূল উদ্দেশ্য হল—একটি বেতন অ্যাকাউন্টের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ব্যাঙ্কিং, বিমা এবং ডিজিটাল পরিষেবার পূর্ণাঙ্গ সুবিধা দেওয়া। গ্রুপ A, B এবং C—সব স্তরের কর্মচারীদের কথা মাথায় রেখেই সরকারি ব্যাঙ্কগুলির সঙ্গে আলোচনা করে এই প্যাকেজটি তৈরি করা হয়েছে, যাতে সকলেই সমান ও সর্বাধিক সুবিধা পান।

ব্যাঙ্কিং সুবিধায় কী কী থাকছে?

নতুন বেতন অ্যাকাউন্টে থাকবে জিরো ব্যালেন্স সুবিধা ও উন্নত ফিচার। কর্মচারীরা বিনামূল্যে RTGS, NEFT ও UPI লেনদেন করতে পারবেন, সঙ্গে থাকবে চেকের সুবিধাও। গৃহঋণ, শিক্ষা ঋণ, গাড়ি ও ব্যক্তিগত ঋণে মিলবে তুলনামূলক কম সুদের হার। ঋণের ক্ষেত্রে প্রক্রিয়াকরণ ফি মকুবের সুবিধা থাকছে, পাশাপাশি ব্যাঙ্ক লকার ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হবে। পরিবারের সদস্যদের জন্যও থাকবে পারিবারিক ব্যাঙ্কিং সুবিধা।

বিমা কভারেজে কোটি টাকার সুরক্ষা

এই প্যাকেজের (Salary Account Package) অন্যতম বড় দিক হল বিমা কভারেজ। কর্মচারীরা পাবেন সর্বোচ্চ ১.৫০ কোটি টাকা পর্যন্ত ব্যক্তিগত দুর্ঘটনা বিমা। বিমান দুর্ঘটনার ক্ষেত্রে বিমার অঙ্ক বাড়িয়ে রাখা হয়েছে ২ কোটি টাকা পর্যন্ত। স্থায়ী পূর্ণ বা আংশিক অক্ষমতার ক্ষেত্রেও সর্বোচ্চ ১.৫০ কোটি টাকা পর্যন্ত আর্থিক সুরক্ষা মিলবে। এর পাশাপাশি, টার্ম লাইফ ইন্স্যুরেন্সে থাকছে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ, যেখানে কম প্রিমিয়ামে অতিরিক্ত টপ-আপ নেওয়ার সুযোগ থাকবে। স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও কর্মচারী ও তাঁর পরিবারের জন্য বিস্তৃত কভারেজ দেওয়া হবে, বেস প্ল্যানের সঙ্গে টপ-আপ সুবিধাসহ।

ডিজিটাল ও কার্ড সুবিধা

ডিজিটাল পরিষেবাতেও থাকছে একাধিক আধুনিক সুবিধা। উন্নত ফিচারসহ ডেবিট ও ক্রেডিট কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে বিমানবন্দর লাউঞ্জ অ্যাক্সেস, বিভিন্ন রিওয়ার্ড ও ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। লেনদেনের ক্ষেত্রে থাকবে সীমাহীন সুবিধা এবং কোনও রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে না।

government employees(26)

আরও পড়ুনঃ বেলডাঙা সেকশনে ট্রেন চলাচল স্থগিত, নিরাপত্তার স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল

কারা পাবেন এই সুবিধা?

এই বেতন অ্যাকাউন্ট প্যাকেজের (Salary Account Package) বিস্তারিত তথ্য DFS-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য। রাজ্য সরকারি কর্মচারী বা বেসরকারি খাতের কর্মীরা এই প্যাকেজের আওতায় পড়বেন না।

Related Stories

View All
South Bengal Weather of rain and a drop in temperature across forecast

বৃষ্টি কমছে দক্ষিণবঙ্গে, তবে কি পুরোপুরি স্বস্তি? আজকের আবহাওয়ার খবর

Notorious gangster Karanbir Singh killed in an encounter in Punjab.

পুলিশকে ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়েও হল না রক্ষা! এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার

Mamata Banerjee talks about Hawkers Encroachment and promises to fight

হকার কেস নিয়ে কোর্টেও যাব, হুঁশিয়ারি, শ্রীরামপুরের সভা থেকে হুঁশিয়ারি মমতার

রাষ্ট্রসংঘে দিল্লির বিরুদ্ধে একাধিক অভিযোগ শরিফের! ‘সন্ত্রাসবাদীদের পরিণাম ভুগতে হবে’, জবাব ভারতের

Breaking News

View All
Indian Railways find out the routes of the special Puja trains

হাওড়া-নিউ দিল্লি থেকে বারাণসী, পুজোর সময় বাম্পার ঘোষণা! দুই রুটে বাড়ল ট্রেন

September 27, 2026
Ajker rashifal todays horoscope 27 September 2026.

আজকের রাশিফল ২৭ সেপ্টেম্বর, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

September 27, 2026
What National Crime Records Bureau report says on increasing Incidents of rape involving minors.

ক্রমশ বাড়ছে নাবালিকা ধর্ষণের ঘটনা! চাঞ্চল্যকর তথ্য সামনে আনল NCRB

September 27, 2026

নতুন করে অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি! বিশ্বকাপ নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য

September 26, 2026
'The Dilutions Premier 2026', organized by C. Ringer Healthcare Private Limited, has concluded.

নিজেদের হোমিওপ্যাথির সফরে বড় চমক সি. রিঙ্গার হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের! সম্পন্ন হল ‘The Dilutions Premier 2026’

September 26, 2026

ODI বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেলো ভারতীয় দল! দলে ফেরার সম্ভাবনা শেষ এই তারকা ক্রিকেটারের

September 26, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য