শীতের আমেজের মাঝেই ঘূর্ণিঝড়ের হানা! ৩ দিন টানা বৃষ্টিতে ভিজবে বাংলার কোন কোন জেলা?

Published on:

Published on:

south bengal weather(259)

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সোমবার, ১৬ নভেম্বর আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাহলে আজ দক্ষিণবঙ্গ, কলকাতা ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন বিস্তারিত।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৭ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবেই ১৯ থেকে ২১ নভেম্বর দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া ২০ ও ২১ নভেম্বর হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বৃষ্টি বাড়তে পারে। তবে সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। আপাতত আবহাওয়া শুষ্কই থাকবে।

South Bengal Weather change as winter approaches

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

সোমবার কলকাতায় (Kolkata Weather Update) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবং হালকা ঠান্ডার আমেজ বজায় থাকবে। তবে এই আবহাওয়া বেশিদিন স্থায়ী হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৮ নভেম্বর থেকে দিনের ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে ঠান্ডার অনুভূতি কিছুটা কমবে। অন্যদিকে, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ নতুন সপ্তাহে চাকরির মেলা! ৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, জেনে নিন আবেদন ও যোগ্যতা বিস্তারিত…

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

সোমবার উত্তরবঙ্গের (North Bengal Weather) কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। তবে উত্তরের জেলাগুলিতে ঠান্ডার আমেজ বজায় রয়েছে। রবিবার রাজ্যের সবচেয়ে কম তাপমাত্রা ছিল দার্জিলিংয়ে। সেখানে পারদ নেমেছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াসে।

অর্থাৎ বলা যায়, সোমবার আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সপ্তাহের মাঝামাঝি থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই আগামী কয়েক দিন আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।