বাংলা হান্ট ডেস্ক: ফেব্রুয়ারি মাস প্রায় শেষের পথে। এই মাস শেষ হতে না হতেই শীতের আমেজ ও প্রায় গায়েব হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যার ফলে ক্রমশের বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। তবে হাওয়া অফিসে তরফ থেকে আগাম জানিয়ে দিয়েছে, মার্চ মাসের প্রথম থেকেই আবহাওয়ার বড় ভোলবদল হবে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন আবহাওয়ার পরিবর্তন খুব একটা দেখা না দিলেও, দোল পূর্ণিমার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের পূর্বাভাস (South Bengal Weather)
হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে, বৃষ্টি যেহেতু উঁকি দিচ্ছে উত্তরের হাওয়ায়। তাই দক্ষিণবঙ্গে ৬-৭ দিন পর ১৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে কলকাতার তাপমাত্রা পারদ রয়েছে। এমনকি বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি রয়েছে। কিন্তু এই পারদ পতন স্থায়ী হবে কিনা সেই বিষয়ে কি বলছে হাওয়া অফিস জানুন (South Bengal Weather)।

আরও পড়ুন: ইলিশ বা ভেটকি নয়! এবার পাতুরি করুন পাবদা দিয়ে, রেসিপি দেখে নিন
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পারদ পতন হলেও এবার সাময়িকভাবে সেই পতন হবে। তবে সকালের দিকে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে। কিন্তু সপ্তাহ শেষের দিকে এই তাপমাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ কলকাতার তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি পৌঁছিয়ে যাবে।
এমনকি দোলে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে পৌঁছানো সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ আপেক্ষিক আদ্রতা থাকবে ৩৮-৯১ শতাংশের মধ্যে। এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিবর্তন হয়েছে। এছাড়াও ২ মার্চ সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। এর ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা সামান্য কিছুটা বাড়বে। তবে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)
দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা একদিকে যেমন বৃদ্ধি পাচ্ছে, তখন পার্বত্য অঞ্চলের সকালের দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাবাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া বদল হবে। এছাড়া শুক্রবার থেকে উত্তরবঙ্গের কুয়াশা সম্ভাবনাও কম থাকবে। পাশাপাশি আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।












