আগামী কয়েকদিন বৃষ্টির ভ্রুকুটি, আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

Updated on:

Updated on:

South Bengal Weather threat of rain over the next few days

বাংলা হান্ট ডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগেভাগেই পূর্বাভাস দিয়েছিল এই বৃষ্টির। সেই রকমই বৃহস্পতিবার সাতসকাল থেকে এক নাগারে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ সহ (South Bengal Weather) কলকাতার একাধিক জেলায়। ঘূর্ণিঝড় আকভান এর শক্তি বৃদ্ধি হতেই বাংলার একাধিক জেলায় জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। আর ঠিক সেই রকমই ঘটনা ঘটল বাংলায়।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather):

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ কলকাতার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (South Bengal Weather)। তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতের দাপট বেশি থাকবে বলে জানা গিয়েছে।

পাশাপাশি দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে হলুদ ও কমলা সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। একই সঙ্গে বৃহস্পতিবার, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সর্তকতা রয়েছে। যার ফলে এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

South Bengal Weather threat of rain over the next few days

আরও পড়ুন: মেডিক্যাল কলেজের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, প্রয়োজনে দ্রুত পদক্ষেপের হুঁশিয়ারি

বৃহস্পতিবার, কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক দেখে যেমন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তেমনই ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে শুক্রবার থেকে হলুদ সর্তকতা জারি করা হয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। কমলা সতর্কতা জারি রয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের (South Bengal Weather) পাশাপাশি এই ঘূর্ণিঝড়ে প্রভাব গিয়ে পড়তে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়াতেও। উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। যার ফলে হালকা বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সঙ্গে ঘন্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কিন্তু আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন হবে উত্তরবঙ্গের।