আইপ্যাকের কনটেন্টে মুখ, তৃণমূল যোগ নিয়ে কী বললেন সুদীপ্তা?

Published on:

Published on:

Sudipta Banerjee TMC Join Buzz Before Assembly Polls
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজনীতিতে তারকাদের নাম জড়ানো নতুন কিছু নয়। নির্বাচনের মুখে বিভিন্ন রাজনৈতিক দলে তারকাদের যোগদানের জল্পনা প্রায়ই শোনা যায়। এবার সেই জল্পনার কেন্দ্রে ছোটপর্দার জনপ্রিয় মুখ সুদীপ্তা ব্যানার্জী (Sudipta Banerjee)। বিধানসভা ভোটের আগে তিনি কি তৃণমূলে যোগ দিচ্ছেন? একটি ভাইরাল ভিডিও ঘিরে এখন রাজনৈতিক মহলে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

তৃণমূলে যোগ দিচ্ছেন সুদীপ্তা (Sudipta Banerjee)

ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় এই অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী।একাধিকবার তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর পাশে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আয়োজিত মেগা প্রতিবাদ মিছিলে তিনি উপস্থিত ছিলেন। সেই মিছিলে তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু-ও। এমনকি একুশে জুলাইয়ের মঞ্চেও তাঁদের দেখা গিয়েছে। তবে কেউই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেননি।

বর্তমানে সুদীপ্তাকে (Sudipta Banerjee) ঘিরে জল্পনা আরও বেড়েছে একটি ভিডিও প্রকাশের পর। রবিবার প্রকাশিত সেই ভিডিওতে তাঁকে সরাসরি সরকারের পাশে দাঁড়াতে দেখা যায়। ভিডিওটিতে বাঙালি অস্মিতা নিয়ে সরব হয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, একদল যুবক বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। আর সেই ঘটনার প্রতিবাদ করছেন সুদীপ্তা নিজে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আগে বাংলা ও বাঙালি আবেগ এখন শাসকদলের বড় হাতিয়ার। সেই প্রেক্ষাপটে সুদীপ্তার এই অবস্থান তাঁর সম্ভাব্য রাজনৈতিক যোগদান নিয়ে জল্পনা আরও উসকে দিয়েছে।

আরও পড়ুনঃ এক ক্যাম্পে একাধিক প্রকল্প! যুবসাথী-লক্ষ্মীর ভাণ্ডার, ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শিবির

কী বললেন সুদীপ্তা?

এই প্রসঙ্গে অভিনেত্রী (Sudipta Banerjee) স্পষ্ট জানিয়েছেন, “সম্পূর্ণ ভাবনা এবং ক্রিয়েটিভ আইপ্যাকের। তাঁদের থেকেই আমি প্রস্তাব পেয়েছি। এই সময়ে ঠিক যা ঘটছে, সেটাই বলা হয়েছে কনটেন্টে। আমার প্রয়োজনীয় মনে হয়েছে কনটেন্টটা। সেটা যাতে সব মানুষের কাছে পৌঁছে যায়, সেই চেষ্টাই করেছি। সম্প্রতি আর একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও SIR নিয়ে এরকম একটা কনটেন্ট করেছেন।” তবে কি তিনি বিধানসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন? এই প্রশ্নে হেসে সুদীপ্তা বলেন, “এই রে, আমি তো নিজেই কিছু জানি না এই ব্যাপারে। যখন জানতে পারব, অবশ্যই জানাব।”