স্বর্ণকার অপহরণ-খুন মামলায় বড় ধাক্কা! রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court Orders Rajganj BDO to Surrender
Follow

বাংলা হান্ট ডেস্কঃ স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগে বড় নির্দেশ দিল শীর্ষ আদালত (Supreme Court)। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। হাই কোর্টের আগের নির্দেশ অমান্য করার পর এবার সুপ্রিম কোর্ট থেকেও স্বস্তি পেলেন না তিনি। বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষণইয়ের বেঞ্চ জানিয়েছে, আগামী শুক্রবার, ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। যে স্থানীয় আদালতে এই মামলা বিচারাধীন, সেখানেই আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে কী নির্দেশ দিয়েছিল হাই কোর্ট?

এই মামলায় এর আগেই কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত ২২ ডিসেম্বর প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করতে পারতেন। কিন্তু বাস্তবে দেখা যায়, তিনি আত্মসমর্পণও করেননি, জামিনের আবেদনও করেননি। হাই কোর্টের নির্দেশ অমান্য করার পরই গত ডিসেম্বর মাসে বিধাননগর আদালত প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

কী নিয়ে মামলা?

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি এলাকা থেকে উদ্ধার হয় স্বর্ণকার স্বপন কামিল্যার দেহ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম। অভিযোগ, প্রশান্ত বর্মন নীল বাতি লাগানো গাড়ি নিয়ে দলবলসহ স্বপন কামিল্যার বাড়িতে হাজির হয়েছিলেন। সেখান থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। পরে যাত্রাগাছির একটি ফ্ল্যাট থেকে স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। তদন্তে প্রশান্ত বর্মনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে আদালতে আবেদন জানায় বিধাননগর পুলিশ। কিন্তু বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তিনি আদালতে হাজির হননি।

Supreme Court stays Calcutta HC order on SSC age relaxation

আরও পড়ুনঃ ফের অস্বস্তিতে তৃণমূল! মুখ্যমন্ত্রীর সভার আগেই উত্তরে দলীয় ভাঙন, দলে দলে যোগ বিজেপিতে

এরপর নিজে থেকেই জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) পৌঁছেছিলেন প্রশান্ত বর্মন। কিন্তু সেখানেও তিনি স্বস্তি পাননি। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে আপাতত তাঁকে আত্মসমর্পণ করতেই হবে।