শুরু হতে না হতেই ফর্ম শেষ, জনকল্যাণ শিবিরে এই ‘দুই’ প্রকল্পেরই চাহিদা তুঙ্গে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জনকল্যাণ শিবির (Jankalyan Shivir)। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মোট ৫৫ টি জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ সুবিধা এবং বিভিন্ন সরকারি পরিষেবা দিতে শুরু হয়েছে এই ক্যাম্প। কলকাতা পুরসভার মোট ১৬ টি বরোতে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। ১৫, ১৬ এবং ১৭ জুন এই তিন দিন ধরে চলবে শিবির। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে শিবির। সেখানেই গিয়ে নিজের প্রয়োজন বা অভাব অভিযোগের কথা জানানো যাবে।

জনকল্যাণ শিবিরে (Jankalyan Shivir) উপচে পড়া ভিড়

সরকারের মোট ৫৫ টি প্রকল্পের আবেদন চলছে এই জনকল্যাণ শিবিরে। তবে পুরসভার আধিকারিকদের মতে, জনকল্যাণ শিবিরের প্রথম দিন থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন ফর্ম সংগ্রহ করতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে সবথেকে বেশি আগ্রহ দেখা যাচ্ছে আয়ুষ্মান ভারত এবং অন্নপূর্ণা যোজনা নিয়ে। এই প্রকল্পের কাউন্টারগুলিতেই ভিড় উপচে পড়ছে।

These two schemes are in demand in jankalyan shivir

চলছে নাম নথিভুক্তিকরণ: প্রকল্পগুলিতে নতুন করে নাম নথিভুক্ত করার পাশাপাশি বিস্তারিত তথ্য জানতেও শিবিরে আসছেন মানুষ। কেউ কেউ শিবিরেই (Jankalyan Shivir) ফর্ম পূরণ করে জমা দিয়ে দিচ্ছেন আবার কেউ কেউ ফর্ম সংগ্রহ করে বাড়িতে নিয়ে গিয়ে ফিল আপ করছেন।

আরও পড়ুন : বিশ্ব বাজারে স্বস্তি মিললেও ডিজেল-ATF এর রফতানি শুল্ক বাড়াল কেন্দ্র, কিন্তু কেন?

কোন কোন প্রকল্পের চাহিদা: অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলির এতটাই চাহিদা দিয়ে যে দিনের শুরুতেই ফর্ম শেষ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। আবেদনপত্র শেষ হয়ে যাওয়ায় কিছু বরোতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বলেও খবর। যদিও পুরসভার আধিকারিকরা ঘোষণা করেন, নতুন করে ফর্ম এলেই ওয়ার্ডে ঘোষণা করে দেওয়া হবে। প্রয়োজনে পুরকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা দেবেন।

আরও পড়ুন : নামমাত্র দামে এলপিজি সিলিন্ডার, ফ্রি তে গ্যাস সংযোগ, কী কী সুবিধা উজ্জ্বলা যোজনায়?

জানা গিয়েছে, বার্ধক্য ভাতার ফর্ম সংগ্রহ করতে গিয়েও অনেকে হতাশ হয়ে ফেরেন। জানা যায়, সোমবার শিবিরে পৌঁছায়নি ওই প্রকল্পের ফর্ম। এই জনকল্যাণ শিবিরগুলিতে রাজ্য সরকারের ১৪ টি দফতরের আধিকারিক উপস্থিত রয়েছেন বলে খবর। বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার পাশাপাশি আবেদন প্রক্রিয়াতেও সাহায্য করছেন তাঁরা।