তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক! কারা বাদ পড়ছেন, নতুন প্রার্থী কারা?

Published on:

Published on:

TMC Candidate List 2026 release today 17th March
Follow

বাংলা হান্ট ডেস্কঃ আজই প্রকাশ হতে চলেছে তৃণমূলের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা (TMC Candidate List)। এই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। জল্পনা হল, একদিকে যেমন একাধিক নতুন ও তারকা মুখ দেখা যেতে পারে, তেমনই বাদ পড়তে পারেন বেশ কিছু পুরনো বিধায়ক। ফলে তালিকা ঘিরে বাড়ছে উত্তেজনা।

তৃণমূলের প্রার্থী তালিকা (TMC Candidate List) নিয়ে চমকের ইঙ্গিত

সূত্রের খবর, মঙ্গলবারই ২৯৪টি আসনের প্রার্থীর (TMC Candidate List) নাম ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের তালিকায় একাধিক চমক থাকার সম্ভাবনা রয়েছে। একদিকে যেমন নতুন মুখ দেখা যেতে পারে, তেমনই কিছু পরিচিত নাম বাদ পড়তে পারে। নতুন মুখ ও তারকা প্রার্থীর সম্ভাবনা দলীয় সূত্রে জানা যাচ্ছে, নতুন প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের নাম উঠে আসতে পারে।

পাশাপাশি তারকা প্রার্থী হিসেবেও কিছু নাম নিয়ে জোর আলোচনা চলছে। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও প্রার্থী তালিকায় জায়গা পেতে পারেন বলে খবর। এছাড়া দল তরুণ মুখের উপর জোর দিতে পারে। সেই তালিকায় তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জয়া দত্তর নামও শোনা যাচ্ছে। কিছু ক্ষেত্রে প্রার্থীদের কেন্দ্র পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কারা বাদ পড়তে পারেন?

এবারের তালিকায় সবচেয়ে বড় চমক হতে পারে বেহালা পশ্চিম কেন্দ্র। এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট না দেওয়ার সম্ভাবনাই বেশি বলে সূত্রের দাবি। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে থাকার পর সম্প্রতি মুক্তি পেলেও তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে, বেহালা পশ্চিমে প্রার্থী করা হতে পারে বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে। পাশাপাশি আরও এক প্রভাবশালী নেত্রীর নামও আলোচনায় রয়েছে।

Trinamool Congress Starts Signature Drive to Impeach CEC Gyanesh Kumar

আরও পড়ুনঃ ২০০৮-২০১৫ DA বাদ! তাহলে কত বছরের বকেয়া পাবেন সরকারি কর্মীরা? বিজ্ঞপ্তি জারি নবান্নের

এছাড়া সোনারপুর কেন্দ্রেও জল্পনা তুঙ্গে। বিদায়ী বিধায়ক লাভলি মৈত্রকে টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে বিতর্কে জড়ানোর কারণে তাঁর নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া বারাসত কেন্দ্রেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অভিনেতা চিরঞ্জিত এবার টিকিট নাও পেতে পারেন। তাঁর পরিবর্তে সব্যসাচী দত্তকে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে (TMC Candidate List)।