বাংলা হান্ট ডেস্ক:সামনেই আসছে গরমকাল। এই সময় নানা জায়গায় বহু মানুষ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন (Travel)। তবে আপনি যদি বাজেটের মধ্যে কোথাও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান, তাহলে যেতে পারেন যোগীঘাট। এখানে গেলে শহরের কোলাহল ভুলতে বাধ্য আপনি।
ছোট্ট ট্রিপ, বড় রিফ্রেশমেন্ট যোগীঘাটে কাটুক গ্রীষ্মের অবসর (Travel)
রিয়াং নদীর পাশের এই যোগীঘাটের নাম এখনো অনেকেই জানে না।এখানে এসে নিজের চোখে রিয়াংয়ের ব্যতিক্রমী চলন ও দু’পারের মন ভাল করা প্রকৃতি দেখে প্রেমে পড়ে যাবেন সকলে। তাছাড়া আপনি যদি শীতের শেষে আসেন তাহলে রিয়াংয়ের বেডে নেমে যাওয়া নদীর জলকেলির শব্দ মন জুড়িয়ে দেয় (Travel)।

আরও পড়ুন: ৫ মিনিটের কৌশলেই বদলে যাবে স্বাদ—পেঁয়াজ পোস্ত হবে একেবারে পারফেক্ট, রেসিপি রইল
পাশাপাশি বসন্তে নতুন সবুজ পাতার রং জায়গাটিকে আরও সুন্দর করে তোলে। সকাল থেকে বিকেল সেই রঙের অদলবদল যোগীঘাটের প্রকৃতিকে আরও বৈচিত্রময় ও উপভোগ্য বিষয়। তাছাড়া,বছরের যে কোনও সময়ে ছোট ছুটি সম্বল করে রিয়াং নদীর গান শোনার জন্য যাওয়া যেতে পারে যোগীঘাট।
এখানে ভালো মানের কমলালেবু পাওয়া যায়। তাছাড়া এখানের সকালে ও সন্ধ্যার পরিবেশ থাকে চোখে পড়ার মতন। এখানে আসলে আপনি বস্তুত, কমলার দেশ সিটং ও সিঙ্কোনার দেশ লাটপাঞ্চারের সব দর্শনীয় স্থান একই দিনে গাড়িতে ঘোরা সম্ভব যোগীঘাটকে কেন্দ্র করে। তাছাড়া বাগোড়া, চিমনি হয়ে ওল্ড মিলিটারি রোডের অনবদ্য বন্য সৌন্দর্যের ভেতর দিয়ে কার্শিয়ং ঘুরে আসতে পারবেন কয়েক ঘণ্টায়। অন্য দিকে, মংপুতে রবীন্দ্রতীর্থ যাওয়া বা আসার পথে ঘোরা হয়ে যাবে।
কীভাবে আসবেন?
নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে দু’টি রাস্তায় যোগীঘাট যাওয়া যায়। প্রথমত রোহিনী রোড, কার্শিয়াং, দিলারাম হয়ে।অথবা সেবক রোড, রম্ভি, মংপু, লাবদা হয়ে। বা আপনি আসতে পারেন শিলিগুড়ি থেকে ৭০-৭৫ কিমি থেকে (Travel) এখানে।













