তৃণমূলের ইস্তেহার ফাইনাল! ‘মেয়ে’ থেকে ‘মা’, স্লোগান বদলে বড় রাজনৈতিক বার্তা দলের, আর কী কী চমক থাকবে?

Published on:

Published on:

Trinamool Congress Manifesto Focus 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ইস্তেহার নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। ভোটের আগে তৃণমূল কংগ্রেস কী কী প্রতিশ্রুতি দেবে, তা নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। সূত্রের খবর সেই ইস্তেহার প্রায় তৈরি, এবং সেটা খুব তাড়াতাড়িই প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।

তৃণমূলের (Trinamool Congress) ইস্তেহারে নতুন প্রতিশ্রুতি

গত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথীর মতো প্রকল্পের মাধ্যমে সরাসরি টাকা দেওয়া হয়েছে। ভোটের আগে সেই ভাতার পরিমাণও কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার ইস্তেহারে আরও নতুন প্রতিশ্রুতি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

দলীয় (Trinamool Congress) সূত্রে জানা যাচ্ছে, এবারের ইস্তেহারে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে। পাশাপাশি কাজের সুযোগ বাড়ানো, স্বাস্থ্য পরিষেবা উন্নত করা এবং শিক্ষার ক্ষেত্রেও জোর দেওয়ার কথা রয়েছে। এছাড়া নতুন কোনও প্রকল্প ঘোষণা করা হতে পারে বলেও মনে করা হচ্ছে।

এর পাশাপাশি, তৃণমূল (Trinamool Congress) আবারও ‘বাংলা অস্মিতা’কে বড় ইস্যু করতে চাইছে। এর আগেও বাঙালিদের সম্মান নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। ভিনরাজ্যে বাঙালিদের সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে বলে অভিযোগ তুলে প্রতিবাদও হয়েছে। এবারও সেই বিষয়টি সামনে রেখেই ভোটের লড়াইয়ে নামছে দল।

Mamata Banerjee made explosive allegation against the commandant of Fort William.

আরও পড়ুনঃ বাংলায় জোরদার হচ্ছে নজরদারি! শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ৫ দফা বার্তা দিল কমিশন

২০২১ সালের নির্বাচনে তৃণমূলের (Trinamool Congress) স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। তবে এবার সেই স্লোগানে বদল আনা হয়েছে। ২০২৬-এর ভোটে নতুন বার্তা ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে।’ অর্থাৎ, ‘মেয়ে’ থেকে ‘মা’, এই পরিবর্তনের মধ্যেই নতুন রাজনৈতিক বার্তা দিতে চাইছে দল। এখন নজর একটাই। ইস্তেহারে সাধারণ মানুষের জন্য ঠিক কী কী প্রতিশ্রুতি রাখা হয় এবং তা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে সেটাই।