রাজ্যসভা মনোনয়ন ঘিরে ঝড়! LGBTQ প্রার্থী নিয়ে মুসলিম ভোটব্যাঙ্কে অসন্তোষ, চাপে মমতা?

Published on:

Published on:

Trinamool Congress Rajya Sabha Nomination of Menaka Guruswamy Sparks Muslim Backlash
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভা মনোনয়নকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ঘোষিত চার প্রার্থীর তালিকায় LGBTQ সম্প্রদায়ের আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম থাকায় মুসলিম সমাজের একাংশে অসন্তোষ তৈরি হয়েছে। এই সিদ্ধান্তের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভোটব্যাঙ্কে প্রভাব পড়তে পারে বলেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

তৃণমূলের (Trinamool Congress) রাজ্যসভার প্রার্থী মেনকাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

এই প্রসঙ্গে, বরেলভির ধর্মীয় নেতা মাওলানা শাহাবুদ্দিন রিজভী বেরেলভী (Maulana Shahabuddin Rizvi Barelvi) প্রকাশ্যে মন্তব্য করে বলেন, সমকামী ব্যক্তিকে রাজ্যসভায় মনোনীত করা ইসলামের পরিপন্থী। তাঁর দাবি, এই ধরনের সিদ্ধান্ত মুসলিম সমাজ সমর্থন করে না এবং কোনও রাজনৈতিক দলের এই ইস্যুকে উৎসাহ দেওয়া উচিত নয়।

এই মন্তব্যের পর থেকেই মুসলিম ভোটব্যাঙ্কের একাংশের মধ্যে অসন্তোষের ইঙ্গিত মিলছে বলে রাজনৈতিক সূত্রের দাবি। অনেকের মতে, দীর্ঘদিন ধরে মুসলিম সম্প্রদায়ের বড় অংশ তৃণমূলের (Trinamool Congress) পাশে থেকেছে। কিন্তু এই সিদ্ধান্তে সেই সমর্থনের ভিত কিছুটা হলেও নড়বড়ে হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে এমন বিতর্ক তৃণমূলের পক্ষে অস্বস্তিকর হতে পারে। যদিও দলীয় নেতৃত্বের তরফে এখনও এই বিষয়ে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Mamata Banerjee Alleges Election Commission Trying to Elect Government Before Polls

আরও পড়ুনঃ বাংলা থেকে রাজ্যসভায় বিজেপির ‘গোপন অস্ত্র’ কে? অবশেষে মুখ খুললেন এই বিজেপি নেতা

সব মিলিয়ে, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্যসভা মনোনয়ন ঘিরে এই বিতর্ক আগামী দিনে কতটা রাজনৈতিক প্রভাব ফেলবে, তা এখনই বলা কঠিন। তবে বিষয়টি যে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনা তৈরি করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।