বাংলা হান্ট ডেস্কঃ কামাখ্যা–হাওড়া–কামাখ্যা স্লিপার বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Sleeper) খাবার নিয়ে শুরু থেকেই যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল। শুধু নিরামিষ খাবার থাকায় প্রশ্ন উঠেছিল, কেন আমিষ নেই? বিষয়টি ধীরে ধীরে পৌঁছে যায় রাজনীতির ময়দানেও। শেষ পর্যন্ত রাজ্যের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ফোনের পরেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতেও যুক্ত হবে আমিষ খাবার।
বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper) সকালে কী খাবার মিলবে?
রেল সূত্রে জানা গেছে, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনে সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টার মধ্যে যাত্রীদের চা ও বিস্কুট দেওয়া হবে।
ডিনারে থাকবে স্থানীয় স্বাদের ছোঁয়া
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) উদ্বোধনের দিনই রেলমন্ত্রী জানিয়েছিলেন, এই ট্রেনে অসম ও বাংলার কুইজিন পরিবেশন করা হবে। সেই অনুযায়ী, যাত্রার দিক অনুযায়ী খাবারের মেনু ঠিক করা হয়েছে।
হাওড়া থেকে ছাড়া ট্রেনে (বাংলার খাবার)
- বাসন্তী পোলাও / ভেজ পোলাও / গ্রিন পিস পোলাও
- ফুলকা
- চানার ডাল / লাব্রা / ধোকার ডালনা
- আলু ফুলকপি ভাজা / ঝুরি আলু ভাজা / আলু ভাজা
- ভাজা মুগ ডাল / ছোলার ডাল / মিক্স ডাল
- সন্দেশ / কালো জাম / রসগোল্লা
কামাখ্যা থেকে ছাড়া ট্রেনে (অসমের খাবার)
- জোহা রাইস / জিরা পোলাউ
- ফুলকা
- মটর পনির / লাব্রা / মিক্স ভাজি
- আলু লং বিনস ভাজি / আলু ভিন্ডি ভাজা / আলু-পনির গ্রেভি
- মাটি মোহর ডালি / মুসুর ডালি / মুগ ডাল
- নারকেল বরফি / লাল মোহন / রসগোল্লা
ট্রেনটি সন্ধ্যাবেলা ছেড়ে পরদিন সকালে গন্তব্যে পৌঁছনোর কারণে লাঞ্চের কোনও অপশন রাখা হয়নি।
ট্রেনের টাইম টেবিল
- ২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিট, পৌঁছবে পরদিন সকাল ৮টা ২০ মিনিটে। বৃহস্পতিবার ট্রেন চলবে না
- ২৭৫৭৬ কামাখ্যা–হাওড়া স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট, পৌঁছবে পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে

আরও পড়ুনঃ নিরামিষ নয়, এবার আমিষও! সুকান্ত ফোনের পরেই বন্দে ভারত স্লিপার নিয়ে বড় আশ্বাস রেলমন্ত্রীর
কোন কোন স্টেশনে থামবে ট্রেন?
হাওড়া থেকে ছাড়ার পর ট্রেনটি (Vande Bharat Sleeper) থামবে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাখ্যা স্টেশনে।












