মমতার পথেই হাঁটছেন সেলিম? ক্ষমতায় এলে মহিলাদের আরও বেশি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন

Published on:

Published on:

What did CPM State Secretary Mohammad Selim say?
Follow

বাংলা হান্ট ডেস্ক:আবার শিরোনামে উঠে এলো সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Mohammad Selim) নাম। এতদিন বিজেপি তৃণমূলের সমালোচনা করেছেন ভাতা নিয়ে। কিন্তু এবার প্রতিশ্রুতি দিলেন, বামপন্থীরা ক্ষমতায় এলে আরো বেশি অর্থ দেবে তাদের সরকার অর্থাৎ এ ব্যাপারে পিছিয়ে রইলেন না বাম নেতৃত্বও।

কী বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammad Selim)?

রবিবার সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটি থেকে একটি অনুষ্ঠান ছিল। সেখানে তিনি বলেন ‘মেয়েদের শিক্ষার জন্য আজও লড়তে হয়, স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, তার মানে অল্প বয়সে বিয়ে, অল্প বয়সে সন্তান, কুসংস্কার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে’।

তাদের বিরোধীদল তৃণমূলের সমালোচনা করতে ছাড়েননি সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি জানান কেরলে ২৫ বছর আগে কুটুম্বশ্রী চালু হয়েছে। মমতা সরকার সেখান থেকেই এই শ্রী কথাটি টুকেছেন এবং প্রত্যেকটা প্রকল্পের সঙ্গে যুক্ত করছেন এই কথাটি, অভিযোগ বাম নেতৃত্বের। লক্ষীর ভান্ডার নিয়ে তাঁর অভিযোগ ‘মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের মজুরি থেকে বঞ্চিত করা হয়েছে, কাজ থেকে বঞ্চিত করা হয়েছে, উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে’।

আরও পড়ুন:ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আপনার আবেদন গৃহীত হয়েছে? বাড়িতে বসেই এভাবে জানুন

আর এরপরেই তিনি বলেন ‘বামপন্থীরা আসলে এর থেকে অনেক বেশি দিতে পারব, কারণ দুর্নীতি বন্ধ করতে পারব, আমরা সার্ভে করেছি কত মহিলা পাননি। ওরা বলছে আমাদের মিছিলের এসো, তবে টাকা দেব। আমরা অধিকারবোধ তৈরি করতে চাই’।

আরও পড়ুন:কাঁটাতার পেরিয়ে প্রাণ হাতে এপারে আশ্রয়! মাথাভাঙায় গ্রেপ্তার অনুপ্রবেশকারী বাংলাদেশী পরিবার

What did CPM State Secretary Mohammad Selim say?

সেই সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক জানালেন সিপিএম তার নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে পয়লা মার্চ থেকে। ইস্তেহার নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন রাজ্যের জন্য যেমন ইস্তেহার তৈরি হবে তেমনি জেলা ভিত্তিক ও বিধানসভা ভিত্তিকও ইস্তেহার তৈরি হবে। এটাও জানালেন অন্যবারের থেকে সিপিএম এবারের বিধানসভা ভোটে, মহিলা প্রার্থী বেশি দেবে।