‘আজীবন তোমার ঢাল হয়ে থাকব’, সুস্মিতার জন্মদিনে শুভেচ্ছা সাহেবের, দুজনের বয়সের ফারাক কত?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : একসঙ্গে সিরিয়াল করতে গিয়ে বাস্তবেও প্রেমে পড়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। টেলিপাড়ায় এমন বহু জুটি রয়েছে যারা বাস্তবেও সম্পর্কে জড়িয়েছেন। এই তালিকায় অন্যতম নাম সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে (Susmita Dey)। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, বিয়ের কথা পর্যন্ত নাকি এগিয়ে গিয়েছে তাঁদের সম্পর্ক।

সাহেব সুস্মিতার (Susmita Dey) প্রেমের জল্পনা তুঙ্গে

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে ছবি দিতে দেখা যায় সাহেব সুস্মিতাকে। সম্প্রতি সুস্মিতার জন্মদিনেও সর্বসমক্ষেই ঢাল হয়ে থাকার বার্তা দেন সাহেব। তবে কি শীঘ্রই চারবার এক হতে চলেছে দুজনের? বিয়ের কথা উঠতেই আবার উলটো সুর তাঁদের মুখে।

What is the age difference between saheb and susmita dey

বয়সের কত পার্থক্য দুজনের: উইকিপিডিয়া অনুযায়ী, বর্তমানে ৪০ বছর বয়স সাহেবের। অন্যদিকে এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সুস্মিতা বলেছেন, সবেমাত্র ২৮ এ পা দিলেন তিনি। এখনই বিয়ের কোনও তাড়া নেই তাঁর। বাড়ি থেকেও কোনও চাপ দিচ্ছে না।

আরও পড়ুন : ট্রাফিক নিয়মে বদল, মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ কলকাতা পুলিশের

আদুরে শুভেচ্ছা সাহেবের: তবে সাহেবের সঙ্গে বয়সের ফারাক থাকলেও দুজনের রসায়নে তার ছাপ পড়েনি। সুস্মিতার জন্মদিনে অভিনেতা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সফরটা হয়তো দীর্ঘ হবে। তবে তুমি সঙ্গে থাকলে তা সার্থক। শুভ জন্মদিন। আমি তোমার ঢাল হয়ে থাকব আজীবন। তোমার সমস্ত দুষ্টুমির সঙ্গী এবং তোমার নিরাপদ আশ্রয়’।

আরও পড়ুন : মুম্বই বিমানবন্দরে ঢোকার মুখে বাধা শাহরুখকে! ফের কী ঘটালেন ‘কিং’ খান?

প্রসঙ্গত, সাহেব সুস্মিতার (Susmita Dey) রসায়ন বহুদিন আগেই নজর কেড়েছে দর্শকদের। পর্দায় কথা এভির জুটি হিট হওয়ার সঙ্গে সঙ্গে বাস্তবেও নাকি কাছাকাছি আসেন তাঁরা। এবার সম্পর্কে কবে শিলমোহর দেন দুজনে সেটাই দেখার।