বাংলাহান্ট ডেস্ক : বিয়ে বিতর্কে আগাম জামিনের আবেদন করেছেন তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। চেন্নাই থেকে ফিরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে উঠেছে এই মামলা। আগামী ৪ ঠা ফেব্রুয়ারি হবে এই মামলার শুনানি।
আগাম জামিনের আবেদন হিরণের (Hiran Chatterjee)
কলকাতার আনন্দপুর থানায় দায়ের হওয়া একটি মামলাতে আগাম জামিন চেয়েছেন হিরণ। আদালত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার বিধায়কের আইনজীবী দ্রুত শুনানির আবেদন করেন। বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, তাঁর মক্কেল একজন বিধায়ক। আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করা হোক।

কবে হবে শুনানি: মামলা দায়েরের অনুমতি: জানা গিয়েছে, বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। তবে শুনানির দিন কবে তা এখনও জানা যায়নি। এতদিন হিরণ (Hiran Chatterjee) ছিলেন চেন্নাইয়ে। তবে অতি সম্প্রতি দ্বিতীয় বিয়ে নিয়ে নীরবতা ভাঙতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন : সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, সরকারি কর্মীদের উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপাল রাজ্য প্রশাসন
কী বললেন হিরণ: সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে হিরণ (Hiran Chatterjee) বলেন, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোনও মন্তব্য তিনি করতে চান না। আদালতের অসম্মান করতে পারবেন না তিনি। অন্যদিকে আনন্দপুর থানার তরফে পাওয়া খবর অনুযায়ী, আদালতের থেকে এখনও পর্যন্ত কোনও কাগজ এসে পৌঁছায়নি পুলিশের কাছে।
উল্লেখ্য, হিরণের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর মেয়ে নিয়াসাকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তাঁকে আইনি ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করার অভিযোগ তোলেন তিনি হিরণের বিরুদ্ধে। এতদিন কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন বিধায়ক। তবে অনিন্দিতা জানিয়েছেন, কলকাতা ফিরে মেয়ে বা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করেননি হিরণ।












