‘তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গে বেইমানি’, প্রকাশ্যে ভোটারদের হুমকি শাসকদলের নেতার

Published on:

Published on:

'You will eat TMC, wear TMC and be dishonest with TMC', ruling party leader publicly threatens voters
Follow

বাংলা হান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচন (Assembly Election) দোরগোড়ায়‌। জোরকদমে চলছে রাজনৈতিক দলগুলোর প্রচার। প্রচারে পেরিয়ে শাসক(TMC)-বিরোধী নেতাদের মধ্যে সমস্যা নতুন নয়। তবে এবার আঙুল উঠল খাস শাসক দলের নেতার ওপর। প্রচারে বেরিয়ে ভোটারদেরকে হুমকি দিলেন তৃণমূলের নেতা। যদিও এই ঘটনা এর আগে বহরমপুর,জীবনতলায় দেখা গেছে। এবার মগরাহাটের (Magrahat) শাসকদলের নেতার ওপর এই অভিযোগ উঠল।

ভোটারদের হুমকি তৃণমূল নেতার (TMC)

সেখানকার শাসক দলের নেতা তৃণমূলকে ভোট না দিলে কী ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, সেই কথাই ভোটারদের শোনালেন। তৃণমূল নেতার দাবি তৃণমূলকে ভোট না দিলে ‘বউ-বাচ্চা’ নিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হবে। মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লা ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে, আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে, তা কোনোভাবে তিনি মেনে নেবেন না। ইমরান প্রকাশ্যে ভোটারদের হুমকি দিয়ে বলেন, “এই বুথে ৭০০টা ভোট। ৭০০টাই জোড়াফুলে দিতে হবে। অন্য জায়গায় ভোট পড়ে যদি, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু ভোটের পর বন্ধ হয়ে যাবে। তার দায় কিন্তু থাকবে না বলে গেলাম। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পরবে আর তৃণমূলের সঙ্গে বেইমানি করবে..বেইমানদের ২০২১ সালে ক্ষমা করেছি। এই ২০২৬-এ আর ক্ষমা করব না।”

এখানেই শেষ নয় তৃণমূল নেতা ইমরান ভোটারদের চ্যালেঞ্জ করে বলেছেন, “আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। পাড়ায় যাঁরা ভাবছেন, দু-একটা ভোট এদিক ওদিক করবেন, আপনাদের বলছি, ১১০ টাকা কেজি বিরিয়ানির চাল কিনলেও দু’একটা ভাঙা থাকে, কাঁকর থাকে। এই পাড়ায় দুই একটা কাঁকর আছে। যদি তৃণমূল কংগ্রেস করতে চাও, এলাকায় থাকো। নইলে আজকের পর থেকে বউ-বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও। ৪ তারিখের ঘরে ঢুকবে। আমরা ক্ষমা করব না। কারণ যতগুলো মানুষের ঘর লাগে, পার্টি দেবে, যত মানুষের জব কার্ড লাগে পার্টি দল দেবে। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলব না। প্রত্যেকের মোবাইলে কার সঙ্গে কী কথা বলছে, সব আমাদের কাছে রেকর্ড হচ্ছে। তাই সাবধান হয়ে যান। প্রয়োজনে যদি বলে, ভোট দিয়ে ছবি তুলে দেখাতে হবে, তবেই আমরা বিশ্বাস করব যে আপনি তৃণমূল-কংগ্রেসকে ভোট দিয়েছেন।”

'You will eat TMC, wear TMC and be dishonest with TMC', ruling party leader publicly threatens voters

আরও পড়ুন : নিরাপত্তা বলয়ে মুড়ছে রাজ্যে! বাইরে থেকে ৩০০০ পুলিশ আনছে কমিশন

ভোটারদের হুমকি দেওয়ার ঘটনা, চোখ এড়ায়নি বিরোধীদের। মগরাহাটের তৃণমূল সভাপতি ইমরানের হুমকি ভিডিও ইতিমধ্যেই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল নেতার ভিডিও প্রসঙ্গে বিজেপি সংসদ রাহুল সিনহা বলেন, “যেভাবে ভোটারদের হুমকি দিচ্ছে তৃণমূল, তা সন্ত্রাসবাদী পার্টির চরিত্র একদম। পরিষ্কার করে এদের ভোটাধিকারই বাতিল করা দরকার, এই দলের স্বীকৃতি বাতিল করা দরকার। এরা পরিষ্কার ভাবে বিচারকদের উপরও হামলা করছে, জনগণকে হুমকি দিচ্ছে। অবিলম্বে গ্রেফতার করতে হবে ওকে। নির্বাচন কমিশনের উচিত শোকজ করা দলকে যে কেন তাদের স্বীকৃতি বাতিল হবে না? এটাই সবচেয়ে বড় প্রশ্ন।”