বাংলা হান্ট ডেস্ক: ২০২৬ সালের T20 বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ (Bangladesh National Cricket Team)। এই নিয়ে বিতর্কের রেশ এখনও বজায় রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের ক্রিকেটাররাও যে এই সিদ্ধান্তে যথেষ্ট প্রভাবিত হয়েছে তা ফের স্পষ্ট হল বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের প্রতিক্রিয়ায়। তিনি প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি, মোহাম্মদ সালাহউদ্দিন দাবি করেছেন যে, T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর ২ জন ক্রিকেটার মেন্টাল কোমায় চলে গিয়েছিলেন।
উল্লেখ্য যে, নিরাপত্তার কারণে নজরুল বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেন। ফলস্বরূপ, ২০২৬ সালের T20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে গ্রুপ C-তে রাখা হয়।
T20 বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ (Bangladesh National Cricket Team):
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবারের মতো বাংলাদেশ পুরুষ দল T20 বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বঞ্চিত হলো। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা বাংলাদেশ ক্রিকেট লিগের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে সালাহউদ্দিন নজরুলের সমালোচনা করে বলেন, তিনি তরুণ খেলোয়াড়দের স্বপ্ন ভেঙে দিয়েছেন।

কী জানিয়েছেন সালাহউদ্দিন: তিনি জানান, ‘যখন একজন খেলোয়াড় বিশ্বকাপ খেলতে যান, তখন তাঁরা তাঁদের স্বপ্ন সঙ্গে করে নিয়ে আসেন। আপনি সেই স্বপ্নটি এক মুহূর্তের মধ্যে ভেঙে ফেলেন। যদি এটি জাতীয় কারণে কোনও দেশের সিদ্ধান্ত হয়, তাহলে তাঁরা দেশের জন্য ত্যাগ স্বীকার করবেন। কিন্তু, যদি ক্ষতির কথা বলা হয়, আমি কেবল ব্যক্তিগত ক্ষতির কথা বলব।’
মেন্টাল কোমায় চলে যান খেলোয়াড়: সালাহউদ্দিন বলল, ‘আপনি কিছু ছেলের স্বপ্ন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিলেন। আমি জানি আমার দুই খেলোয়াড় পাঁচ দিন ধরে মানসিকভাবে অস্থির ছিল। পুরোপুরি হুঁশ হারিয়েছিল। এই টুর্নামেন্টে তাঁদের মাঠে ফিরিয়ে আনা নিজেই একটি বিশাল অর্জন।’
আরও পড়ুন: গ্রাহকদের আর নেই চিন্তা! ‘মাস্টার প্ল্যান’ নিয়ে হাজির BSNL, জানলে হবেন অবাক
নজরুলের সমালোচনা: এছাড়াও, সালাহউদ্দিন আসিফ নজরুলের বিরুদ্ধে মিথ্যা দাবি এবং নিজের বক্তব্য থেকে সরে আসার জন্য তীব্র সমালোচনা করেন। নজরুল প্রথমে জানিয়েছিলেন যে, ভারতে তাঁদের ম্যাচ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। পরে তিনি জানান যে, এই মেগা ইভেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এবং খেলোয়াড়দের সম্মিলিত সিদ্ধান্ত ছিল।
আরও পড়ুন: রকেটের গতি! ৫ দিনেই ১৮ শতাংশ বৃদ্ধি টাটা গ্রুপের এই শেয়ারে, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?
মিথ্যার আশ্রয়: সালাহউদ্দিন জানান,’তিনি এত নির্লজ্জভাবে মিথ্যা বলেছেন। আমি নিজেও একজন শিক্ষক। আর শিক্ষকরা সাধারণত মিথ্যা বলেন না। আমি ভাবতেও পারি না যে তিনি এত নির্লজ্জভাবে মিথ্যা বলছেন। আমি ছেলেদের মুখোমুখি কীভাবে হব? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমাদের দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক এভাবে মিথ্যা কথা বললে আমরা মেনে নিতে পারি না। আমরা এটা কীভাবে মেনে নেব? তিনি প্রথমে কিছু বললেন এবং তারপর পিছু হটলেন।’













