চোখের নিমিষে পৌঁছে যাবেন গন্তব্যে! স্লিপার বন্দে ভারতে মাত্র ১ ঘণ্টায় কলকাতা–মায়াপুর, ভাড়া কত?

Published on:

Published on:

Indian Railways Kolkata-Mayapur in 1 hour new route and fare of the sleeper Vande Bharat train
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন (Indian Railways)।  এক স্থান থেকে অন্য় স্থানে যাওয়ার জন্য মানুষ ট্রেনের ওপরে ভরসা করে থাকেন। তার ওপর শনিবার হাওড়া থেকে দেশের প্রথম স্লিপার বন্দ্য ভারত ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এই ট্রেনটি হাওড়া কামাখ্যা রুটে চলবে। পাশাপাশি এটি সেমি হাইস্পিড ট্রেন। এই ট্রেনে সর্বোচ্চ গতি থাকছে ১৮০ কিমি। তবে, এর গড় স্পিড অনেকটাই কম। এখনো অব্দি এই ট্রেনের কমার্শিয়াল রান শুরু করা হয়নি।।

১ ঘণ্টায় কলকাতা–মায়াপুর, স্লিপার বন্দে ভারতের নতুন রুট ও ভাড়া (Indian Railways)

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছে, ২২ জানুয়ারি থেকে এই ট্রেনের (Indian Railways) বাণিজ্যিক সফর শুরু হচ্ছে। ঐদিন থেকেই সাধারণ যাত্রীরা টিকিট কেটে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশ্যে এই ট্রেনটি ছাড়বে ২৩ জানুয়ারি। এবার জেনে নিন এই ট্রেনটির মায়াপুরে যেতে হলে কিভাবে যাবেন।

Indian Railways Kolkata-Mayapur in 1 hour new route and fare of the sleeper Vande Bharat train

আরও পড়ুন: পুজোর দিনেই যাত্রা শুরু! হাওড়া-বন্দে ভারত স্লিপার কবে থেকে মিলবে টিকিট?

ইসকনের মায়াপুরে প্রতিদিন হাজার হাজার ভক্ত যান। এবার স্লিপার বন্দে ভারতের স্টপেজে রয়েছে এই নবদ্বীপ ধামে। হাওড়া থেকে সন্ধ্যা ৬:২০ মিনিটে ছেড়ে ৭:৩৮ মিনিটই ট্রেনটি নবদ্বীপ ধামের পৌঁছবে। অর্থাৎ মাত্র ১ ঘন্টার ১৮ মিনিটের মধ্যে আপনি কলকাতা থেকে পৌঁছিয়ে যাবেন নবদ্বীপ ধামে। সেখান থেকে আপনি টোটো বা নৌকো করে পৌঁছিয়ে যেতে পারেন মায়াপুর।

এই ট্রেনর ভাড়া কত?

সরকারি ভাবে এখনও স্লিপার বন্দে ভারতের ভাড়া প্রকাশ করা হয়নি। সূত্রের দাবি, হাওড়া থেকে 3AC-তে ভাড়া থাকতে পারে ১০১০ টাকা, 2AC -তে এই ভাড়া পড়তে পারে ১৩০৫ টাকা ও 1AC-তে ভাড়া হতে পারে ১৬০০ টাকা। পাশাপাশি এই ট্রেনটিতে কোচ রয়েছে ১৬টি। যেখানে মোট ৮২৩ জন যাত্রী এই ট্রেনে সফর করতে পারেন। তাছাড়া ট্রেনটি পুরো এসি কোচ‌। পাশাপাশি এই ট্রেনের সবকটি সিটেই দেওয়া হয়েছে আরামদায়ক গদি।

ট্রেনটি কোন কোন স্টেশনে থামবে?

হাওড়া থেকে রওনা দেওয়ার পরে ট্রেনটি ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার বিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে কামাখ্যা স্টেশনে গিয়ে পৌঁছবে (Indian Railways)।