বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন ভারতীয় রেলের সাফল্যের মুকুটে নতুন পালক জুড়েছে। বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে উন্মাদনা আকাশছোঁয়া ছিল আগে থেকেই। তবে স্লিপার ব্যবস্থা সহ বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হওয়ায় জনপ্রিয়তা আরও বাড়ে কয়েকগুণ। আর এবার বন্দে ভারত স্লিপার নিয়ে নতুন উদ্যোগ নিতে চলেছে রেল।
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) নিয়ে নতুন উদ্যোগ
মাস খানেক আগে বাংলা থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত স্লিপার। অসমের কামাখ্যাকে হাওড়ার সঙ্গে যুক্ত করলেও একটি বিষয়ে যাত্রীদের একাংশের তীব্র আপত্তি ছিল। আর তা হল খাবার। এই ট্রেনে পাওয়া যাচ্ছিল শুধুমাত্র নিরামিষ খাবার। এবার তা পরিবর্তন হতে চলেছে।

বদলাতে চলেছে মেনু: কেন্দ্রীয় বাজেটের দিনই বন্দে ভারত স্লিপারের মেনু বদল করার কথা ঘোষণা করল রেলমন্ত্রক। শুধু নিরামিষে আটকে না থেকে এবার থেকে আমিষ খাবার দাবারও পাওয়া যাবে বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper)। নতুন কী মেনু হচ্ছে তা এখনও স্পষ্ট করা হয়নি ঠিকই, তবে আমিষ থাকছে শুনেই খুশি বহু যাত্রী।
আরও পড়ুন : ‘অনিচ্ছাকৃত ভুল’, অলিপাব ক্ষমা চাইতেই অভিযোগ প্রত্যাহার সায়কের
কী বলছে যাত্রীরা: যদিও যাত্রীদের একটি বড় অংশের মতে, বন্দে ভারত স্লিপারের অভ্যন্তরীণ পরিকাঠামো এবং ব্যবস্থাপনায় খুশি তারা। তাদের মতে, ট্রেনের গুণমানটা আসল। খাবার তো বাড়িতে গিয়েও খাওয়া যাবে।
আরও পড়ুন : ‘পরের গুলিটা বুকে গিয়ে লাগবে…’ রোহিত শেট্টির বাড়িতে গুলি কাণ্ডে দায় স্বীকার বিষ্ণোইয়ের
প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল কামাখ্যা যেহেতু একটি ধর্মীয় স্থান, তাই শুধুমাত্র নিরামিষ খাবার রাখা হয়েছে মেনুতে। একই কারণে অযোধ্যা কিংবা কাটরাগামী ট্রেনেও আমিষ খাবার মেলে না।
















