ফের বন্ধ হরমুজ! চুক্তি ভেঙেছে আমেরিকা, হুঁশিয়ারি ইরানের

Published on:

Published on:

Strait of Hormuz again closed as Iran says US allegedly violated cease fire agreement
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ সময় পর ইরান ও ইউএসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হতে সবে মাত্র খুলেছিল হরমুজ প্রণালী (Strait of Hormuz)। কিন্তু এরই মধ্যে আবারও এল হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা। কিন্তু কেন? ফের কি থমকে যাবে বিশ্ব বাণিজ্য? যদিও এই খবর খারিজ করে হরমুজ খোলা রয়েছে বলে দাবি আমেরিকার।

ফের বন্ধ হরমুজ প্রণালী?

কিছুদিন হয়েছে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন দেশের বাণিজ্য স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু সে আর হল কই! আমেরিকা চুক্তি উলঙ্ঘন করেছে এই দাবিতে ফের একবার হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের যুগ্ম সামরিক কমান্ড আল-আনবিয়ার সদর দফতর এই খবর জানিয়েছে। এছাড়া স্থানী সংবাদ মাধ্যম মেহরের দাবি, দক্ষিণ লেবাননে ইজরায়েলের পদক্ষেপ ও আমেরিকার ভূমিকার প্রতিবাদে ফের একবার হরমুজ দিয়ে হাহ চলাচল বন্ধ কর হচ্ছে।

এদিকে পাল্টা, ১৪ দফার যুদ্ধবিরতি চুক্তি এখনও বৈধ বলে জানাচ্ছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর মতে হরমুজ যে বন্ধ রয়েছে এমন কোনো প্রমাণ এখনও আমেরিকার কাছে পৌঁছায়নি। এই মন্তব্যের পর ফের একবার ইরান জানিয়ে দেয়, এটি প্রতিক্রিয়ার প্রত্থম ধাপ মাত্র। যুদ্ধবিরতি ধারার প্রথম ধারা উলঙ্ঘন হয়েছে। সেই কারণেই হেমুজ বন্ধ করা হয়েছে ও ভবিষ্যতে পরিস্থিতি উন্নত না হলে আরও পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘সুখসঙ্গী’ হলেও দুঃখের দিনে আসি! ভাঙছে দল, আরও কোণঠাসা মমতা

স্বাভাবিকভাবেই এহেন ঘোষণার পর ফের আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট প্রবল হতে পারে বলে মনে করছেন অনেকেই। তাছাড়া এই পথ দিয়েই জ্বালানি তেল থেকে এলপিজি পরিবহণ হয়। এখন আগামী দিনে কি হতে চলেছে সেটাই দেখার অপেক্ষা।

প্রসঙ্গত, লেবাবনে ইজরায়েল ও হেজবোল্লাহর যুদ্ধবিরতির জন্য সম্মতি দিয়েছে । আর এরই মধ্যে আমেরিকা-ইরান পরমাণু চুক্তি নিয়ে চলছে আলোচনা। সূত্রমতে, মার্কিন বিশেষ দ্যূত স্টিভ উইটকফ সুইৎজারল্যান্ডে ইরানের প্রতিনিধিত্ব করতে গিয়েছেন। এরই মধ্যে আবার ইরানের বিদেশ দফতরের মুখপাত্র ইসমাইল বাঘায় জানান, ইরানের আলোচক দলটিও সুইৎজারল্যান্ড যাচ্ছে। আসলে একটা চুক্তি কতটা টিকবে সেটা তার বাস্তবায়নকালেই বোঝা যায়। আর এবার সেই পরিস্থিতিই তৈরী হয়েছে। এখন দেখতে হেব সত্যিই কি ফের বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী? প্রশ্নের উত্তর মিলবে সময়ের সাথেই।