পেট্রোলে ইথানলের পর এবার CNG-তে বায়োগ্যাস মেশানোর প্রস্তুতি! সামনে এল বড় আপডেট

Published on:

Published on:

After ethanol in petrol, now preparations are underway to mix biogas in CNG.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। ইতিমধ্যেই পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর বিষয়টি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আবহেই জানা যাচ্ছে যে, কেন্দ্রীয় সরকার এবার CNG-র সঙ্গে বায়োগ্যাস (Biogas) মেশানোর প্রস্তুতিও ত্বরান্বিত করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সভাপতিত্বে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ২৩,৭৩১ কোটি টাকা ব্যয়ের গোবর্ধন (GOBARdhan) যোজনা অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিপুল পরিমাণ সহজলভ্য কৃষি বর্জ্য, গোবর, আখের খোসা, পৌর জৈব বর্জ্য এবং অন্যান্য জৈব সম্পদকে ক্লিন এনার্জি, জৈব সার, গ্রামীণ আয় এবং জাতীয় অর্থনৈতিক মূল্যে রূপান্তরিত করা হবে।

এবার CNG-তে বায়োগ্যাস (Biogas) মেশানোর প্রস্তুতি!

কম্প্রেসড বায়োগ্যাস উৎপাদন প্রায় ১০ গুণ বাড়ানোর লক্ষ্য: সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হল অভ্যন্তরীণ কম্প্রেসড বায়োগ্যাস উৎপাদন প্রায় ১০ গুণ বৃদ্ধি করা। এছাড়াও, বৃহৎ আকারের বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করার পাশাপাশি দেশজুড়ে একটি সচল চক্রাকার জৈব-অর্থনীতি গড়ে তোলা সহ জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো অন্যতম লক্ষ্য। গোবর্ধন প্রকল্প ২০২৬-২৭ অর্থবর্ষ থেকে ২০৩৫-৩৬ অর্থবর্ষ পর্যন্ত বাস্তবায়িত হবে এবং এটি ভবিষ্যৎ জ্বালানি মিশ্রণের একটি প্রধান স্তম্ভ হিসাবে কম্প্রেসড বায়োগ্যাসকে বিবেচিত করবে।

After ethanol in petrol, now preparations are underway to mix biogas in CNG.

বিদ্যমান পরিকাঠামোতে কোনও বড় পরিবর্তনের প্রয়োজন হবে না: জানিয়ে রাখি যে, কম্প্রেসড বায়োগ্যাস তথা CBG হল জৈব বর্জ্য থেকে উৎপাদিত একটি রিনুয়েবল এনার্জি। এই বায়োগ্যাস প্রক্রিয়াজাত করে CNG-র সঙ্গে মিশ্রিত করা হবে। এর জন্য পরিকাঠামো বা যানবাহনে কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রয়োজন হবে না। বরং, এটি বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে সরাসরি প্ল্যান্ট থেকে পাম্পগুলিতে পাঠানো হবে এবং তারপর যানবাহনে প্রবেশ করানো হবে।

আরও পড়ুন: মৎস্যজীবীদের নৌকা কিনতে ৭০ শতাংশ ভর্তুকি, জালের জন্য ৯০ শতাংশের সাবসিডি, বড় ঘোষণা রাজ্য সরকারের

চলতি অর্থবর্ষে CNG-র সঙ্গে ৩ শতাংশ বায়োগ্যাস মিশ্রিত করা হবে: ২০২৫-২৬ অর্থবর্ষে ১ শতাংশ মিশ্রণের মাধ্যমে বাধ্যতামূলক মিশ্রণ ইতিমধ্যে শুরু হয়েছে। চলতি অর্থবর্ষে CNG-র সঙ্গে ৩ শতাংশ বায়োগ্যাস মিশ্রিত করা হবে। আগামী ২০২৭-২৮ অর্থবর্ষে এটি বাড়িয়ে ৪ শতাংশ এবং তারপর ২০২৮-২৯ অর্থবর্ষে ৫ শতাংশ করা হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: ডেটা সেন্টারের মাধ্যমে বদলাবে ভারতের ছবি! তৈরি হবে ৪.৩৩ লক্ষ নতুন কর্মসংস্থান, বাড়বে বাড়ির চাহিদাও

NBCC ইতিমধ্যেই কম্প্রেসড বায়োগ্যাসের বাধ্যতামূলক মিশ্রণের অনুমোদন দিয়েছে: ইন্ডিয়ান অয়েল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারতে CBG-র উৎপাদন ও ব্যবহারকে উৎসাহিত করার লক্ষ্যে, ন্যাশনাল বায়োফুয়েলস কোঅর্ডিনেশন কমিটি তথা NBCC ইতিমধ্যেই সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সেক্টরকে CNG (ট্রান্সপোর্ট) এবং PNG (ঘরোয়া) সেগমেন্টে CBG-র বাধ্যতামূলক মিশ্রণের পর্যায়ক্রমিক বাস্তবায়নের অনুমোদন দিয়েছে।