পুজোর ছুটিতে অফবিট পাহাড়ের খোঁজে? প্রিয়জনের সঙ্গে ঘুরে আসুন তোদে-তাংতা

Published on:

Published on:

Travel Tode-Tangta a quiet mountain getaway for the puja holidays
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে আর কয়েকটা দিন পর পুজো আসতে চলেছে। এই পুজোর সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন। আর এবারের পূজোতে আপনারও যদি শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার ইচ্ছে থাকে তাহলে যেতে পারেন উত্তরবঙ্গের এই সর্ব পরিচিত গ্ৰামে। যেখানে গেলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। পাশাপাশি পারবেন এখানকার গ্রাম্য জীবন উপভোগ করতে। তো জেনে নিন এই জায়গার বিষয় বিস্তারিত তথ্য (Travel)।

পুজোর ছুটিতে পাহাড়ের নিরিবিলি ঠিকানা তোদে-তাংতা (Travel)

কালিম্পং জেলার জলঢাকা ও বিন্দু উপত্যকার ওপরে ভারত ও ভুটান সীমান্তের কাছে অবস্থিত তোদে এবং তাংতা। এখানে আসলে পরে আপনি দেখতে পারবেন বিস্তীর্ণ এলাচ বাগান। পাশাপাশি দেখতে পাবেন ছোট-বড় ঝরনা ও নেওড়া ভ্যালি। পাশাপাশি চাইলে পড়ে এখানে আপনি ট্র্যাকিং ও করতে পারবেন (Travel)।

Travel Tode-Tangta a quiet mountain getaway for the puja holidays

আরও পড়ুন: গ্যাসের দামে ফের পতন! কলকাতায় ১৪ ও ১৯ কেজির সিলিন্ডারের দাম কত, জেনে নিন

তাই যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য এই জায়গাটি একেবারে উপযুক্ত জায়গা। পাশাপাশি যেহেতু এই জায়গাটা স্বল্প পরিচিত তাই এখানে আসলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। এইখানে যাওয়ার জন্য কলকাতা থেকে জলপাইগুড়ি বা কালিম্পং হয়ে যাওয়াটাই সহজ হবে।

পাশাপাশি, তোদে-তাংতা এ আসলে আপনি ঘুরে দেখতে পারেন কার্ড ও পাথর দিয়ে তৈরি করা সুন্দর পাহাড়ি গির্জা ও বৌদ্ধ মঠের শান্ত পরিবেশ। পাশাপাশি ফাইন মনে ভেতর দিয়ে গেলে হাঁটা পথের দেখতে পাবেন এলাচের বাগান ও ছোট বড় ঝরনা। তাছাড়া ট্রেকারদের জন্য রয়েছে ট্রেকিং করার সুযোগ।

কোথায় থাকবেন?

এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। তবে পরিবার ও প্রিয়জনের সঙ্গে আসলে পরে আগের থেকে এই হোমস্টয় গুলো বুকিং করে আশা শ্রেয়। পাশাপাশি এখানে আসলে পরে আপনি খেতে পাবেন এখানকার অথেন্টিক খাবার (Travel)।