বাংলাহান্ট ডেস্ক : গঙ্গা, রূপনারায়ণের ইলিশের যতই নামডাক থাকুক না কেন, পদ্মার ইলিশের (Hilsa Fish) সঙ্গে কোনও কিছুরই তুলনা চলে না। ওপার বাংলার পদ্মার ইলিশ দীর্ঘদিন ধরে ভোজনরসিকদের মনে রাজত্ব করে আসছে। সে ইলিশের স্বাদ, গন্ধই আলাদা। এখন অবশ্য আবহাওয়ার খামখেয়ালিপনা, নদীতে পলি জমে যাওয়ার মতো একাধিক কারণে পদ্মা থেকে ইলিশ প্রায় হারিয়েই যেতে বসেছে।
পদ্মার ইলিশের (Hilsa Fish) জনপ্রিয়তাই আলাদা
প্রতি বছরই বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আসে এপারে। রাজনৈতিক সৌজন্যতার প্রতীক হিসেবে অনেকদিন ধরেই রয়েছে এই চল। মাঝে অবশ্য দু দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের দোলাচলের কারণে ইলিশের পরিমাণে হেরফের হয়েছিল। এবছরও পদ্মার ইলিশের স্বাদ চাখার অপেক্ষায় রয়েছে মাছপ্রেমীরা।

পদ্মার ইলিশ খোঁজার টেকনিক: বাজারে হাজারো মাছের ভিড়ে সঠিক পদ্মার ইলিশ খুঁজে পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন। খাঁটি পদ্মার ইলিশ কিনতে হলে মাছের গায়ে লালচে গোলাপি আভা দেখে কিনুন। টাটকা ইলিশের (Hilsa Fish) পেট এবং পিঠ দুদিকই সমান বাঁকানো হয়। পেটের দিকটা মোটা আর মাথা ও লেজার দিকটা হয় সূচালো। অনেকটা পটলের আকৃতির।
আরও পড়ুন : ভারী বর্ষায় পাতে নেই ইলিশ, চড়া দামে বাজার আগুন, কী বলছেন ব্যবসায়ীরা?
টাটকা ইলিশ বুঝবেন কীভাবে: ইলিশের (Hilsa Fish) মাথার দিকট সরু হয়। কানকোর দিক থেকে তা আবার চওড়া হতে শুরু করে। এমনকি ইলিশের চোখের ভেতরেও গোলাপি আভা থাকে, যা অন্য কোনও সামুদ্রিক মাছের ক্ষেত্রে দেখা যায় না।
আরও পড়ুন : এই অ্যাপে টিকিট কাটলেই মিলবে ডিসকাউন্ট, বড় ঘোষণা রেলের
মাছ কাটলে টকটকে লাল রক্ত বেরোলে মাছটি তাজা আছে। আর রক্তের রঙ কালচে হয়ে গেলে সেই মাছ এড়িয়ে চলাই ভালো। অর্থাৎ সেই মাছ দীর্ঘদিন ধরে হিমঘরে মজুত রয়েছে। মাছ কেনার সময় একটু চোখকান খোলা রাখলেই টাটকা পদ্মার ইলিশ সহজেই চিনতে পারবেন।













