বেতনবৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মীদের দ্রুত প্রোমোশন? সপ্তম পে কমিশন নিয়ে বিরাট আপডেট

Published on:

Published on:

7th Pay Commission latest update about Government employees promotion proposal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পরেই সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠন হয়েছে। মাঝেমধ্যেই সামনে আসছে নানা আপডেট। তাতে চওড়া হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মুখের হাসি। এবার যেমন সরকারি কর্মীদের পদোন্নতি তথা প্রোমোশন সংক্রান্ত একটি বড় আপডেট সামনে এসেছে।

সপ্তম পে কমিশনে মিলতে পারে বড় সুবিধা | (7th Pay Commission)

সপ্তম পে কমিশন চালু হলে রাজ্য সরকারি কর্মীরা কী কী সুবিধা পাবেন এই নিয়ে বিস্তর চর্চা-আলোচনা হচ্ছে। ডিএ, বেতনবৃদ্ধি থেকে শুরু করে বাড়ি ভাড়া ভাতা, অবসরকালীন সুযোগ-সুবিধা সহ একাধিক সুবিধা পেতে পারেন তাঁরা।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ! শুরু হচ্ছে চাকদহ থেকে শিলিগুড়ি AC বাস, রুট ও টাইমটেবিল জানুন

সম্প্রতি আবার সপ্তম পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ শর্তাবলি ও কার্যপরিধি নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। সেখানে নতুন পে কমিশনের অধীন কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে বদলের প্রস্তাব রয়েছে। এই প্রস্তাব যদি কার্যকর হয়, তাহলে রাজ্য সরকারি কর্মীদের আরও দ্রুত প্রোমোশন হবে বলে খবর।

বর্তমানে কোনও সরকারি কর্মীর চাকরিজীবনের ৮, ১৫ ও ২৪ বছর পূর্ণ হলে প্রোমোশনের সুযোগ পান। তবে নবান্নের প্রস্তাবে বলা হয়েছে, কোনও সরকারি কর্মীর চাকরিজীবনের ৫, ৮, ১২, ১৮ ও ২৪ বছর পূর্ণ হলেই প্রোমোশনের সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ আরও দ্রুত প্রোমোশনের সুযোগ পেতে পারেন তাঁরা।

7th Pay Commission(6)

এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে বড় প্রস্তাব দিয়েছে নবান্ন। ৩ শতাংশ থেকে বাড়িয়ে তা ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলেও সরকারি কর্মীদের ব্যাপক সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

রাজ্যে পালাবদলের পরেই সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে রাজ্যে নতুন পে কমিশন চালু করা হবে। সেই লক্ষ্যেই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার।