ডিমের কষা হবে আরও মজাদার, কাজু দিয়ে ট্রাই করুন নতুন রেসিপি

Published on:

Published on:

Recipe egg Kosha with Cashews a delightful new twist on the flavor
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে ডিম থাকলে একঘেয়ে ধরনের রান্না করে আপনারও কি মুখে চর পড়েছে। এবার এই ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন একেবারেই নতুনত্ব একটি পদ। যা বানাতে একদিকে যেমন কম সময় লাগবে। অপরদিকে এটা খেতেও দুর্দান্ত হয়। আজকের প্রতিবেদনে রইল কাজুবাদাম দিয়ে ডিমের কষা। কিভাবে বানাবেন এই রেসিপিটি তা দেখে নিন।

কাজু দিয়ে ডিমের কষা, স্বাদে আসবে একেবারে নতুন চমক (Recipe)

বাড়িতে ডিম থাকলে শুধুমাত্র ডিমের ঝোল অথবা ডিমের কষা করেই খাওয়া হয়। এবার আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে আজকে প্রতিবেদন আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন কাজুবাদাম দিয়ে ডিমের এই সুস্বাদু রেসিপিটি। রইল সেই প্রণালী (Recipe)।

Recipe egg Kosha with Cashews a delightful new twist on the flavor

আরও পড়ুন: ফের বাড়ল সোনার দাম! আগস্টের দ্বিতীয় সপ্তাহে ২২ ও ২৪ ক্যারেটের দাম কত জানুন

উপকরণ:

৪টি ডিম

১ কাপ জলে ভেজানো কাজু

৩টি পেঁয়াজের কুচি

৩টি টম্যাটোর কুচি

আধকাপ টক দই

আধকাপ ক্রিম

২ টেবিলচামচ আদা-রসুন বাটা

দেড় চা-চামচ গোটা জিরে

১ চা-চামচ ধনেগুঁড়ো

আধ চা-চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো লঙ্কাগুঁড়ো

১ চা-চামচ গরমমশলা গুঁড়ো

২ টেবিলচামচ ঘি

স্বাদমতো নুন

অল্প কুচোনো ধনেপাতা

প্রণালী: প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিন। এরপর সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে কেটে রাখুন। তারপর একটি বাটিতে টক দই ভালো করে ফেটিয়ে নিন। পাশাপাশি ভিজিয়ে রাখা কাজুবাদাম গুলো মিক্সার গ্রাইন্ডার মিহি করে বেটে নিন। তারপর কড়াইতে ঘি গরম করে তাতে গোটা জিরা ফোড়ন দিন। এরপর তার মধ্যে পিয়াজ ও আদা রসুন বাটা দিয়ে দিন। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিন। এবার তার মধ্যে টমেটো কুচি গুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর প্রয়োজন মত গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। তারপর সবশেষে ডিমগুলো উপর দিয়ে কিছুক্ষণ দমে রাখুন। এরপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।