চালু হচ্ছে অন্নপূর্ণা যোজনার অভিযোগ পোর্টাল! টাকা না পাওয়া আবেদনকারীদের জন্য বড় আপডেট

Published on:

Published on:

Annapurna Yojana complaint portal to start soon
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তৃতীয় কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। ধাপে ধাপে ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হবে। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ১৭ লক্ষ আবেদন। এবার তাঁদের কাছে বড় সুযোগ। চালু হতে চলেছে অন্নপূর্ণা যোজনার অভিযোগ পোর্টাল (Annapurna Yojana Complaint Portal)।

কবে চালু হবে অন্নপূর্ণা যোজনার অভিযোগ পোর্টাল? | (Annapurna Yojana)

গতকাল নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও নারী ও শিশুকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা। তাঁরা জানান, ১৭ অগাস্ট থেকে ২০ অগাস্টের মধ্যে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে। ফলে প্রথমদিনই টাকা না পেলে চিন্তার কিছু নেই।

আরও পড়ুনঃ এক পয়সাও লাগবে না! এবার বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুযোগ, বিরাট ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

পাশাপাশি রাজ্যের তরফে জানানো হয়েছে, যে ১৭ লক্ষ আবেদনকারীর আবেদন বাতিল হয়েছে, তাঁরা ফের পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে পুনরায় তাঁদের আবেদন যাচাই করা হবে। কেন আবেদন বাতিল করা হয়েছে, সেটাও পোর্টালে উল্লেখ করা থাকবে। সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারবেন ওই আবেদনকারীরা।

নবান্নের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার ক্লেম ও অবজেকশনের পোর্টাল চালু হয়ে যাবে। আবেদনকারীদের আশ্বস্ত করে মন্ত্রী জানান, “অনেকেই ভাবছেন কেন টাকা ঢুকছে না। এই নিয়ে উদ্বিগ্ন হবেন না। বিভ্রান্তি ছড়াবেন না। নিশ্চিন্তে থাকুন।“

Annapurna Yojana

রাজ্যের তরফে জানানো হয়েছে, গত ১০ জুলাই অবধি ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১ কোটি ৬২ লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। সেখান থেকে ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে। এবার তাঁদের পুনরায় আবেদন ও অভিযোগ জানানোর সুযোগ করে দিল রাজ্য সরকার।