‘আমায় নাকি বেরোতে দেবে না, বুকের পাটা কত বড়?’ শুভেন্দুর বিরুদ্ধে হুঙ্কার মমতার

Published on:

Published on:

Mamata Banerjee
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে রাজ্যের পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চে দাঁড়িয়েই তৃণমূল সুপ্রিমোর হুংকার, ‘আমাকে নাকি বেরোতে দেবে না। বুকের পাটা কত বড়, সাহস কত বড়?’

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যের শাসক দলের উদ্যেশ্যে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে মমতার প্রশ্ন ছিল, ‘বাংলার পুলিশকে যদি সাহায্য করতো তাহলে এত কেন্দ্রীয় পুলিশ আনার দরকার কেন? বাংলার পুলিশের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই। ওরা চান যে আপনারা হয়তো পারবেন না। কেন্দ্রীয় সরকারের পুলিশ চাই পুলিশের লজ্জা থাকা উচিত। আমরা তো কেন্দ্রীয় সরকারের পুলিশ ছাড়াই ১৫ বছর সরকার চালিয়েছি কই আমাদের তো কখনও প্রয়োজন পড়েনি। ‘

নির্বাচন নিয়ে আবারও একই অভিযোগ তুলে তৃণমূল নেত্রীর দাবী, ‘একমাত্র কেন্দ্রীয় সরকার ক্ষমতায় ছিল বলে ইলেকশন কমিশনকে দিয়ে ইলেকশন হাইজ্যাক করে SIR-এর নামে ভোট লুট করেছে। আজও লক্ষ লক্ষ মানুষের নাম বাদ। ১৪ হাজার এর ওপরে আমাদের কর্মীদের অ্যারেস্ট করেছে। পার্টি অফিস দখল করেছেন পুড়িয়ে দিয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন। ল্যাংটো করে হাটিয়েছেন, কাদায় ডুবিয়েছেন। হাফ প্যান্ট পরিয়ে ঘুরিয়েছেন, শিকল দিয়ে বেঁধে ঘুরিয়েছেন। যাদবপুর ইউনিভার্সিটির পাশে আগুন লাগিয়ে দিয়েছেন।’

আরও পড়ুনঃ ইউপিআই আইডির প্রয়োজন নেই আর, এল নতুন আপডেট, ইউপিআই নম্বর দিয়েই হবে পেমেন্ট

এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ‘স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজে আমাদের ছেলেমেয়েরা পতাকা তুলতে গিয়েছিল ।উপাসনা, প্রিয়াঙ্কা, পাপাই এদের সবাইকে আপনারা অ্যারেস্ট করেছেন। আগে তো উপাসনা,পাপাই, প্রিয়াংকা, ময়নাদের ফেস করুন তারপরে আমায় করবেন।’

দলের সদস্য উপাসনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘ফেসবুক আজকে বন্ধ করেছেন কেন? কেন করেছেন? আপনারা কি ভাবেন একটা ফেসবুক বন্ধ হয়ে গেলে তার ফেসটাও বন্ধ হয়ে গেল। ফেসবুকের জায়গায় উপাসনা ফেসলুক করবে। আইন যেমন আছে আইনের বিকল্প পথের সন্ধানও আছে। মনে রাখবেন গায়ের জোরে সবকিছু চলে না।’

বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বললেন, ‘মনে রাখবেন বিজেপি আর এই লুম্পেনরা হচ্ছে হাই লোডেড ভাইরাস, হাই ভোল্টেজ ভাইরাস যেখানে যাবে সর্বনাশ করে ছাড়বে। সত্য নার্সের সর্বনাশা স্বৈরাচারী, দূরাচারী।’

আরও পড়ুনঃ আরজি কর মামলায় সিবিআইকে ‘ডেডলাইন’ দিল হাই কোর্ট, হাতে মাত্র ৩ সপ্তাহ

আবারও বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেছেন, ‘বাবু যাবেন বাজার। সব রাস্তা বন্ধ। হাজরা থেকে বন্ধ। সব রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে। কখন স্যালুট দেবেন। যান না নবান্ন গিয়ে রোজ স্যালুট দিয়ে আসুন। কে বরণ করেছে। ওটাও তো আমাদের করে দেওয়া। রাইটার্স নতুন করে ওটাও আমাদের করে দেওয়া। সবটাই আমাদের করে দেওয়া। ‘

পুরোনো প্রবাদ উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল’ একটা প্রবাদ আছে। ঘুঁটে পোড়ে, আর গোবর হাসে। আপনারা চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আপনাদের বলে রাখি ওই চমকাতে, আর ধমকাতে গিয়ে ধর্মেন্দ্র প্রধানকে দেখেছেন তো? একবার শিক্ষা নিন। একটা শিক্ষা নিন। এবার আপনি।