বাংলাহান্ট ডেস্ক : আর মাস দুয়েক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর শারদীয়া মানেই বাঙালির ভোজন রসনায় যুক্ত হয় ইলিশ। দুর্গাপুজোর আগে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সৌজন্য হিসেবে ইলিশ (Hilsa Fish) রফতানি হয়ে থাকে বাংলাদেশ সরকারের তরফে। এখন অবশ্য কলকাতা, হাওড়ার বাজার গুলিতে এপারের ইলিশেরই দেখা মিলছে।
বাংলাদেশ থেকে কবে আসবে ইলিশ (Hilsa Fish)
সাধারণত পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করে ইলিশ ভর্তি ট্রাক। মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা গিয়েছে এবার বাংলাদেশ থেকে ইলিশ রফতানির জন্য কলকাতা থেকে গিয়েছে প্রতিনিধি দল। পুজোর আগে বাজারে যথেষ্ট পরিমাণে রূপোলি শষ্য থাকবে বলেই আশা করছেন তাঁরা। কিন্তু কেমন দাম পড়ছে বাংলাদেশের ইলিশের (Hilsa Fish)? কত কেজির মাছ নিলে সবথেকে বেশি সুস্বাদু হবে?

বাজারে কত ওজনের ইলিশ মিলছে: জানা যাচ্ছে, কিছু বাজারে ১৫০০-১৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ (Hilsa Fish)। তাই খুচরো বাজারেও এখন দাম চড়া। মাছ এসে গেলেও তাই দাম কমার অপেক্ষায় রয়েছেন মধ্যবিত্ত ক্রেতারা। সূত্রের খবর, বাজারে আসা ইলিশ গুলির (Hilsa Fish) ওজন রয়েছে ৮০০ গ্রাম থেকে ১ কেজির মধ্যে। কিন্তু পদ্মার ইলিশ কত ওজনের মধ্যে নিলে সবথেকে বেশি লাভ?
আরও পড়ুন : বন্যায় ভেসে আসা ব্যাঙ্ক লকার থেকে ৯২ লক্ষ টাকা লুট! নেপালে আটক ২৯
কত ওজনের পদ্মার ইলিশ বেশি সুস্বাদু: বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের পদ্মার ইলিশ (Hilsa Fish) যদি ১ কেজি থেকে ১ কেজি ২৫০ গ্রাম ওজনের নেওয়া যায় তবে তা সবথেকে বেশি সুস্বাদু হবে। এর থেকে বেশিও নয়, কমও নয়। মাছ একটু কাঁচা দেখে কিনতে হবে। তবেই স্বাদ খোলতাই হবে।
আরও পড়ুন : ঝাল ঝোল নয়, বাড়িতে চেখে দেখুন ইলিশ রোস্ট, দেখে নিন রেসিপি
বর্তমানে কলকাতার খুচরো বাজারে বাংলাদেশের ইলিশের দাম প্রায় ২ হাজার টাকা। তবে আগামীতে যোগান বাড়লে দাম সাধ্যের মধ্যে আসতে পারে বলে মনে করা হচ্ছে।













