বাংলা হান্ট ডেস্ক: এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্র (Subhash Chandra) NCLT মামলার প্রসঙ্গে একটি অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। এই প্রথমবার তিনি সরাসরি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের (Reliance Industries) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং তাঁর মিডিয়া নেটওয়ার্ক টিভি১৮, সিএনবিসি ও নিউজ১৮-এর নাম উল্লেখ করে সেগুলির ওপর তাঁর বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো এবং তাঁকে হয়রানি করার অভিযোগ করেছেন।সুভাষ চন্দ্র দাবি করেছেন যে, ২২,০০০ কোটি টাকার ঋণের একটি মিথ্যা পরিসংখ্যান ছড়ানো হচ্ছে। সুভাষ চন্দ্র বলেন, তিনি ব্যক্তিগতভাবে মুকেশ আম্বানির সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন এবং এই বিষয়ে তাঁকে চিঠিও লিখেছেন। তিনি মনে করেছিলেন এই বিষয়ের সত্যটা জনগণের সামনে তুলে ধরা জরুরি। তাই তিনি খোলাখুলিভাবে নিজের বক্তব্য পেশ করেছেন।
মুকেশ আম্বানির বিরুদ্ধে তোপ দাগলেন সুভাষ চন্দ্র (Subhash Chandra):
২০১৯ সালের জি সঙ্কটের কথাও উল্লেখ করা হয়: জানিয়ে রাখি যে, নিজের বিবৃতিতে সুভাষ চন্দ্র ২০১৯ সালে জি-এর সম্মুখীন হওয়া আর্থিক সঙ্কটের কথাও উল্লেখ করেন। তাঁর মতে, ২০১৯ সালের জানুয়ারিতে একদিনেই জি-এর শেয়ার প্রায় ৪০ শতাংশ কমে গিয়েছিল। তিনি অভিযোগ করেছেন যে, শেল কোম্পানিগুলি পরোক্ষভাবে এর পেছনে ছিল। তিনি দাবি করেছেন, যখন তিনি ঋণ পরিশোধের জন্য জি বিক্রি করার প্রস্তাব নিয়ে মুকেশ আম্বানির কাছে যান, তখন আম্বানি তাঁকে পরামর্শ দেন যে ব্যাঙ্কগুলিকে টাকা ও সুদ পরিশোধ করার কোনও প্রয়োজন নেই।

‘আমি ধীরুভাই আম্বানির কাছ থেকে অনেক কিছু শিখেছি’: উল্লেখ্য যে, সরাসরি মুকেশ আম্বানিকে উদ্দেশ্য করে সুভাষ চন্দ্র বলেন যে, তিনি তাঁর বাবা এবং রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তবে তিনি অভিযোগ করেন যে মুকেশ আম্বানি তাঁর নীতিগুলি গ্রহণ করেননি। সুভাষ চন্দ্র জানান, তিনি এমন একজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল যাঁর হারানোর আর কিছুই ছিল না। তিনি মুকেশ আম্বানিকে বলেছেন যে, মনোজ মোদী যদি তাঁর নিয়ন্ত্রণে থাকেন, তবে যেন তাঁকে এই কথিত অপপ্রচার বন্ধ করা উচিত।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত সরকারের! বদলে গেল মোবাইল নেটওয়ার্কের নিয়ম, বাড়ির প্রতিটি কোণে মিলবে 5G সিগন্যাল
সুভাষ চন্দ্র সতর্ক করেছেন তিনি এই প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চলতে থাকলে চুপ থাকবেন না। তিনি মুকেশ আম্বানির কাছে ভারতে এই ধরণের কর্পোরেট খেলা বন্ধ করার আবেদনও জানিয়েছেন।
আরও পড়ুন: শ্রীলঙ্কা সফর শেষে অ্যাকশন BCCI-র! তড়িঘড়ি বেঙ্গালুরু পৌঁছলেন খেলোয়াড়রা, সামনে এল কারণ
অভিযোগ অস্বীকার করেছে রিলায়েন্স: জানিয়ে রাখি যে,মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সুভাষ চন্দ্রের করা অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, ‘এসেল গ্রুপের চেয়ারম্যান সুভাষ চন্দ্রের ভিত্তিহীন মন্তব্যে রিলায়েন্স গ্রুপ গভীর অসন্তোষ প্রকাশ করছে। রিলায়েন্স গ্রুপের সঙ্গে যুক্ত গণমাধ্যমগুলির করা অভিযোগ ও ইঙ্গিত আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি। আমরা সুভাষ চন্দ্রকে একজন ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসাবে অত্যন্ত সম্মান করি। আমরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’













