১ কেজি মাটন রান্নায় কখন দিতে হবে নুন? এই ভুলেই নষ্ট হয় রান্না

Published on:

Published on:

Cooking Tips tender mutton in just 15 minutes discover 5 amazing tips
Follow

বাংলাহান্ট ডেস্ক : ভোজনরসিক বাঙালির পাতে সপ্তাহে একদিন অন্তত মাংস পড়বেই। চিকেন হোক বা মটন, রবিবার অনেকেই মাংস ভাত খেতে পছন্দ করেন। যৌথ পরিবার হোক বা দু তিনজনের রান্না, রেসিপি (Recipe) সুস্বাদু করার জন্য রয়েছে কিছু কৌশল। বিশেষ করে মাংস যাতে সুসিদ্ধ হয় তার জন্য রয়েছে কিছু বিশেষ কৌশল।

মাংসের রেসিপিতে (Recipe) কখন নুন দেবেন?

নুন দেওয়ার সময় পরিমাপটাই আসল, যা রাঁধুনির অভিজ্ঞতার সঙ্গে আসে। তবে রান্নায় ঠিক কখন নুন দেওয়া উচিত তা অনেকেই জানেন না। ধাপে ধাপে মশলা দিয়ে রান্না করলে তবেই বাড়ে স্বাদ। নুনও তার মধ্যে অন্যতম। মটন রান্না করতে গিয়ে একটি ভুল করে বসেন। আর সেটা হল ঠিক কোন সময়ে নুন দিলে তা সঠিক হবে তা অনেকেই জানে না।

When should you put salt in mutton recipe

এভাবেই বাড়বে স্বাদ: অনেকেই মাংস কষানোর সময় নুন দিয়ে থাকেন। কেউ কেউ আবার ঝোল ফোটানোর আগে নুন দেন। কিন্তু রন্ধন বিশেষজ্ঞরা বলেন, মাংস রান্নার শুরুতেই নুন দেওয়া উচিত। তারপর ভালো করে নাড়তে হবে, যাতে সব স্বাদ ভালো ভাবে শোষিত হয়। নামানোর আগে দেখে নিতে হবে নুনের পরিমাপ ঠিক আছে কিনা।

আরও পড়ুন : ট্রেনেও অটো আপগ্রেড, স্লিপারের খরচে সফর করুন এসিতে, এই নিয়ম জানা থাকলেই হল

এই সময়েই জল দেবেন রেসিপিতে: মাংস কষানোর সময় দই দেওয়া হলে হাতা দিয়ে নাড়তে হবে সমানে। এতে দই দলা পাকাবে না, তাড়াতাড়ি রান্নায় (Recipe) মিশে যাবে। দই মিশিয়ে কষানোর পর একসময় মশলা থেকে তেল ছেড়ে আসবে। তারপরেই দিতে হবে জল, তার আগে নয়। মাংসে ফুল ফ্যাট দই ব্যবহার করাই ভালো হবে। এতে ঝোল ঘন হয়, সঙ্গে স্বাদও ভালো হবে।

আরও পড়ুন : পদ্মার নাকি গঙ্গার, স্বাদে-গন্ধে কোথাকার ইলিশ সেরা? অবশেষে দ্বন্দ্বের অবসান

দই মেশানোর সময় কিছুটা আটা বা ময়দা মেশালেও ঝোল ঘন হবে। তবে সবথেকে ভালো হয় যদি ম্যারিনেশনের সময় দই দেওয়া হয়। এতে মাংস সেদ্ধ হতে সময় কম লাগে। সেই সঙ্গে স্বাদও অনেক ভালো হয় রান্নার।