বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি ৭.৮ শতাংশ (India GDP) বৃদ্ধি পেয়েছে। যা RBI (Reserve Bank of India) এবং অর্থনীতিবিদদের অনুমানকেও ছাড়িয়ে গেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল ভূ-রাজনৈতিক ও বাহ্যিক চাপ সত্ত্বেও, অভ্যন্তরীণ কর্মকাণ্ডের গতিবৃদ্ধির কারণে এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে, সোমবার পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের (MoSPI) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের GDP গত বছরের একই সময়ের তুলনায় ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জানিয়ে রাখি যে, ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে স্থির মূল্যে প্রকৃত GDP ৮১.৩৬ লক্ষ কোটি টাকা অনুমান করা হয়েছে। যেখানে এক বছর আগে একই ত্রৈমাসিকে তা ছিল ৭৫.৪৬ লক্ষ কোটি টাকা। এক বছর আগের ৮০ লক্ষ কোটি টাকা থেকে নমিন্যাল GDP ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৮.২৭ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। এদিকে, গত জুনে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য RBI GDP বৃদ্ধির ক্ষেত্রে ৭ শতাংশের পূর্বাভাস দিয়েছিল।
RBI-র পূর্বাভাস ছাপিয়ে ভারতের GDP (India GDP) পৌঁছল ৭.৮ শতাংশে:
সামগ্রিকভাবে, ত্রৈমাসিক বৃদ্ধির পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে ভালো ছিল। রয়টার্সের ৫৮ জন অর্থনীতিবিদের এক সার্ভে অনুযায়ী এপ্রিল-জুন ত্রৈমাসিকের জন্য GDP বৃদ্ধি ৭.১ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এমতাবস্থায়, প্রত্যাশার চেয়ে ভালো এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে, নতুন অর্থবর্ষের শুরুতেও ভারতের বৃদ্ধির গতিধারা শক্তিশালী ছিল। সম্প্রতি মার্কিন-ইরান সংঘাত, অপরিশোধিত তেলের উচ্চমূল্য, বাণিজ্যিক অনিশ্চয়তা এবং আর্থিক বাজারের অস্থিরতার মতো কঠিন বাহ্যিক পরিস্থিতি সত্ত্বেও অর্থনীতিকে মোকাবিলা করতে হয়েছে।
আরও পড়ুন: IPL ২০২৭-এ পরিবর্তন হতে চলেছে এই ‘বিতর্কিত’ নিয়মে? প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে চিঠি পাঠাল BCCI
GDP বৃদ্ধির প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী কী জানিয়েছেন: উল্লেখ্য যে, ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের ৭.৮ শতাংশের চিত্তাকর্ষক GDP বৃদ্ধি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন হিসাবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, ‘বিশ্বব্যাপী অনিশ্চয়তা, তেলের দামের ওঠানামা এবং সাপ্লাই চেনে বিঘ্ন সত্ত্বেও আমাদের জনগণের সম্মিলিত শক্তিই ভারতকে এই বৃদ্ধি অর্জনে সক্ষম করেছে। নৈরাশ্যবাদীরা ভুল প্রমাণিত হলেন এবং ভারত আবারও সাফল্যের নতুন শিখরে আরোহণ করল।’
India’s exemplary GDP growth of 7.8% during Q1 of FY 2026-27 is a herculean feat.
The collective strength of our people ensured India delivered such growth despite oil price shocks and supply chain issues in the midst of global uncertainties.
Doomsayers were doomed and India…
— Narendra Modi (@narendramodi) August 31, 2026
GVA-তে ৮.২ শতাংশের বৃদ্ধি: এদিকে, গ্রস ভ্যালু অ্যাডেড (GVA)-ও ভালো ফল করেছে। গত বছরের একই সময়ের ৬৮.২১ লক্ষ কোটি টাকার তুলনায়, ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বেসিক দামে প্রকৃত GVA ৮.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৩.৮২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। অপরদিকে, নমিন্যাল GVA ১১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮০.৫৩ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে। নতুন তথ্য থেকে দেখা গেছে, অভ্যন্তরীণ অর্থনীতির কর্মকাণ্ড প্রত্যাশার চেয়ে শক্তিশালী ছিল। যদিও উচ্চ জ্বালানি খরচ এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা উৎপাদনের ওপর প্রভাব ফেলতে পারে বলে উদ্বেগ ছিল।
এই পরিসংখ্যান প্রকাশের আগে, অর্থনীতিবিদরা গ্রাহক চাহিদা, সরকারি মূলধনী ব্যয়, উৎপাদন ও নির্মাণ কার্যক্রম এবং রফতানিকে অর্থনীতির প্রধান স্তম্ভ হিসাবে চিহ্নিত করেছেন।
আরও পড়ুন: দলীপ ট্রফিতেও বৈভব সূর্যবংশীর দাপট! মাত্র ৪২ বলে ভাঙলেন ৫৭ বছরের পুরনো রেকর্ড, গড়লেন ইতিহাস
নতুন GDP সিরিজ: জানিয়ে রাখি যে, প্রথম ত্রৈমাসিকের তথ্য এই কারণেও গুরুত্বপূর্ণ যে এটি ভারতের নতুন ন্যাশনাল অ্যাকাউন্টস সিরিজের একটি অংশ। যেখানে ২০২২-২৩ সালকে বেস ইয়ার হিসাবে বিবেচনা করা হয়েছে। MoSPI ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন বার্ষিক ও ত্রৈমাসিক GDP সিরিজ প্রকাশ করেছে। আপডেটেড অনুমানে সংশোধিত ডেটা ও পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন, একটি নতুন প্রডিউসার প্রাইস ইনডেক্স, শিল্প উৎপাদনের একটি সংশোধিত সূচক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটাসেট।













