বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম আসন্ন। সেই সঙ্গে ট্রেনের টিকিটের চাহিদাও বেড়ে চলেছে। এবার উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (Indian Railways) বড় পদক্ষেপ নিল উৎসবের মরশুম উপলক্ষে। যাত্রীদের সুবিধার্থে তিন জোড়া ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। কোন কোন ট্রেন চলবে অতিরিক্ত?
কয়েকটি ট্রেনের পরিষেবা বৃদ্ধি রেলের (Indian Railways)
রেল সূত্রে খবর, বর্ধিত পরিষেবাগুলির মধ্যে ট্রেন নম্বর ০৫৭৩৬/০৫৭৩৫ কাটিহার-অমৃতসর-কাটিহার, ট্রেন নম্বর ০৫৯৩২/০৫৯৩১ ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড় এবং ট্রেন নম্বর ০৩৪০৭/০৩৪০৮ ভাগলপুর-কাটিহার-ভাগলপুর ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন অন্তর্ভুক্ত রয়েছে।

কোন ট্রেনের পরিষেবা বৃদ্ধি: ট্রেন নম্বর ০৫৭৩৬ (কাটিহার-অমৃতসর) ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন ৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত ১২ টি ট্রিপ করবে। ফিরতি পথে ট্রেন নম্বর ০৫৭৩৫ (অমৃতসর-কাটিহার) ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন ১১ সেপ্টেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত ১২ টি ট্রিপ করবে।
আরও পড়ুন : উৎসবের মরশুমেও মিলবে কনফার্ম টিকিট, ওয়েটিং লিস্টের এই ‘ফান্ডা’ জেনে রাখুন
কতদিন পর্যন্ত চলবে: ট্রেন নম্বর ০৫৯৩২ (ডিব্রুগড়-কলকাতা) ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন (Indian Railways) ৫ সেপ্টেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত ১৩ টি ট্রিপ করবে। ফিরতি পথে ট্রেন নম্বর ০৫৯৩১ (কলকাতা-ডিব্রুগড়) ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন ৭ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত ১৩ টি ট্রিপ করবে। মোট ২২ টি কোচ নিয়ে চলাচল করবে ট্রেনগুলি।
আরও পড়ুন : ডাল নয়, মাখোমাখো ডিমের মাখানি, ঝটপট রেসিপি চটপট দেখে নিন
উৎসবের মরশুমে যাত্রীদের ভিড় সামাল দিতে ট্রেনগুলির চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। ট্রেনগুলির স্টপেজ এবং সময়সূচী সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে আইআরসিটিসি ওয়েবসাইটে।













