পুজোর মাসেই চালু হচ্ছে যুবশক্তি? অনলাইন ও অফলাইনে কীভাবে আবেদন করবেন জানুন

Published on:

Published on:

Banglar Yuva Shakti application process required documents explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পরেই যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের (Banglar Yuva Shakti) ঘোষণা করেছে বিজেপি সরকার। রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য এই প্রকল্প (Government Scheme) আনা হবে বলে জানানো হয়েছে। তবে এখনও এই প্রকল্পের আবেদন শুরু হয়নি। কবে থেকে সেই প্রক্রিয়া শুরু হবে, আবেদনের জন্য কী কী নথি লাগবে? এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।

যুবশক্তি প্রকল্পে আবেদনের পদ্ধতি | (Banglar Yuva Shakti)

বিজেপি সরকারের প্রথম বাজেটে রাজ্যের বেকার যুবদের জন্য ভরসা কর্মসূচির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এটিই আসলে যুবশক্তি প্রকল্প। জানা গিয়েছে, তৃণমূল আমলের যুবশ্রী ও যুবসাথী মিলিয়ে এই প্রকল্প চালু করা হবে। এর মাসে স্নাতক পাশ বেকার যুবক-যুবতীদের মাসে ৩ হাজার টাকা ও বাকিদের মাসে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।

আরও পড়ুনঃ বিনামূল্যে রেশন অতীত! এইসব কারণে বাতিল হতে পারে রেশন কার্ড, আপনারটা থাকবে তো?

জানা গিয়েছে, পুজোর মাস তথা আগামী অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্প চালু হতে পারে। সেই মতোই সরকারের অন্দরে কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেঁধে দেওয়া অক্টোবরের ডেডলাইন ধরেই সরকারি আধিকারিকরা এগোচ্ছেন বলে খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কার্ডে আবেদন শুরু হতে পারে। এরপর নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু করতে পারে রাজ্য। মনে করা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার মতো এই প্রকল্পেও অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদনের ব্যবস্থা রাখা হবে।

অনলাইনের ক্ষেত্রে যুবশক্তির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং অফলাইনের ক্ষেত্রে পুরসভা, পুরনিগম, বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে ফর্ম জমা দিয়ে আবেদন করা যাবে বলে খবর। তবে এখনও এই প্রকল্পে আবেদনের জন্য ওয়েবসাইট চালু হয়নি।

যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য কী কী নথি লাগবে সেই বিষয়ে এখনও রাজ্যের তরফে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, ব্যাঙ্ক পাসবই, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রভিশনাল ও অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি লাগতে পারে।

Banglar Yuva Shakti

এছাড়া যুবশক্তি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলি পূরণ হলেই টাকা দেবে সরকার। সরকারি নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে ভারতীয় নাগরিক ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়সসীমা ২১ থেকে ৪০ বছরের মধ্যে। পাশাপাশি আবেদনকারী যুবক-যুবতীকে সম্পূর্ণ কর্মহীন ও পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে। সেই সঙ্গেই অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, এমন পরিবারের প্রার্থীদেরই এই প্রকল্পের টাকা দেবে সরকার।