সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! সেপ্টেম্বরে ধর্মঘটের জন্য কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক? জানুন

Published on:

Published on:

Bank strike on which days in September, know the details.
Follow

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুম প্রায় শুরু হয়ে গিয়েছে। এই আবহেই সেপ্টেম্বরে ধর্মঘটের কারণে একাধিক দিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক (Bank Strike)। এমতাবস্থায়, গ্রাহকদের (Customers) অবশ্যই সতর্ক থাকতে হবে। আসলে, সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিনগুলি ছাড়াও, ধর্মঘটের কারণে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ব্যাঙ্ক বেশ কয়েকদিন (September 2026) বন্ধ থাকতে পারে। ব্যাঙ্ক ইউনিয়নগুলি আগামী ১১ সেপ্টেম্বর আরেকটি ধর্মঘটের হুমকি দিয়েছে। এছাড়াও, ধর্মঘটের কারণে মাসের শেষ সপ্তাহে ৩ দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।

সেপ্টেম্বরে ধর্মঘটের জন্য কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক (Bank Strike):

১১ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট: জানিয়ে রাখি যে, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওইদিন ব্যাঙ্ক কর্মচারীরা ধর্মঘট পালন করবেন। মূলত, ৫ দিনের কর্মদিবস চালুর দাবিতে ব্যাঙ্ক ইউনিয়ন এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে।

Bank strike on which days in September, know the details.

কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে: উল্লেখ্য যে, ১১ সেপ্টেম্বরের ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ওপর সবচেয়ে বেশি দৃশ্যমান হবে। অর্থাৎ SBI তথা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, সেন্ট্রাল ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন: টিভি শো সঞ্চালনার জন্য ক্রিকেট ছাড়তে হবে রোহিত শর্মাকে? কী বলছে BCCI-এর নিয়ম?

সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও ব্যাঙ্ক ধর্মঘট: ব্যাঙ্ক ইউনিয়নগুলির মতে, আগামী ১১ সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘটের পর, ব্যাঙ্ক কর্মচারীরা সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ২৮, ২৯ এবং ৩০ তারিখেও ধর্মঘট পালন করবেন। ব্যাঙ্ক ইউনিয়ন জানিয়েছে যে, দাবিগুলিতে সমঝোতা না হলে তারা ২০২৬ সালের ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করবে।

আরও পড়ুন: পহেলগাঁও হামলার পর এই প্রথম পাকিস্তানে যাবেন ভারতীয় ক্রীড়াবিদরা? SAF গেমসের প্রসঙ্গে এল বড় আপডেট

ব্যাঙ্ক কর্মচারীরা কেন ধর্মঘট করছেন: আসলে, ব্যাঙ্ক ইউনিয়নগুলি দীর্ঘদিন ধরে ৫ দিন কর্মদিবসের দাবি করে আসছে। ২০২৪ সালের মার্চ মাসে সম্পন্ন হওয়া একটি বৈঠকে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে এই বিষয়ে সমঝোতা হয়। প্রস্তাব অনুযায়ী, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও বাকি সব শনিবার ব্যাঙ্ক বন্ধ রাখতে হবে। এক্ষেত্রে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজের সময় ৪০ মিনিট বাড়ানো হবে। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হওয়া সত্ত্বেও, সরকার কোনও নির্দেশ জারি করেনি। ব্যাঙ্ক ইউনিয়নগুলি এই নিয়ে অসন্তুষ্ট এবং এই কারণেই তাঁরা ধর্মঘটে যাচ্ছেন। ৫ দিনের কর্মঘণ্টার পাশাপাশি পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ তথা PLI নিয়েও মতবিরোধ রয়েছে। ব্যাঙ্ক ইউনিয়নগুলির যুক্তি হল, প্রস্তাবিত PLI কাঠামোটি কর্মচারী ও আধিকারিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। এদিকে, ব্যাঙ্ক ধর্মঘটের সময়ে গ্রাহকরা ব্যাঙ্কের শাখা থেকে চেক ক্লিয়ারেন্স, পাসবুক আপডেট এবং নগদ অর্থ প্রাপ্তির মতো পরিষেবাগুলি গ্রহণ করতে পারবেন না। তবে, ব্যাঙ্ক ধর্মঘটের সময়েও নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, অনলাইন ফান্ড লেনদেন, UPI পেমেন্ট এবং ATM থেকে নগদ অর্থ তোলার মতো পরিষেবাগুলি চালু থাকবে।